Logo
Logo
×

Advertisement

রাজধানী

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

Advertisement

Icon

‎হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পিএম

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

প্রতীকী ছবি

Advertisement

‎রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাকের ধাক্কায় এক পুলিশ সদস্যের মা ও স্ত্রী নিহত হয়েছেন। 

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পুলিশের ৩৭ম ব্যাচের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের মা (নাম জানা যায়নি) ও তার স্ত্রী আফরোজা আকতার।

গুরুতর আহত আফরোজা আকতারকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন রাত সাড়ে ৩টার দিকে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) তার মৃত্যু হয়।

‎এসআই মেহেদী হাসান জানান, রাতে তার মা ও স্ত্রী আফরোজা পূর্বাচল ৩০০ ফিট এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। পরে দুজনকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানকার চিকিৎসক তার মাকে মৃত ঘোষণা করেন। এরপর তার স্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন রাত ৩টার দিকে তার স্ত্রী মারা যান।

‎‎মেহেদী হাসান আরও জানান, তাদের বাসা ঢাকা জেলার কদমতলী থানার শ্রীধারা এলাকায়।

‎‎ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে আফরোজা আকতারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

‎পরিদর্শক হাবিবুর রহমান আরও জানান, এ ঘটনায় আরও এক নারী কুর্মিটোলা হাসপাতালে মারা যান। নিহত ওই নারীর লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা

ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই শুরু হোক ঘর থেকেই: ডিসি ফরিদা

ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

বিদেশি নাগরিকসহ নিহত ২ ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

রাজধানীতে আ.লীগের ঝটিকা মিছিল, আটক ৪

আরও পড়ুন

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম