Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিদেশি নাগরিকসহ নিহত ২

ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ পিএম

ঢাকায় ফুরিয়েছিল ভিসার মেয়াদ, সড়ক দুর্ঘটনায় ফুরিয়ে গেল জীবনও

ফাইল ছবি

Advertisement

রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনের নাগরিক। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১১টার দিকে বনানীর আমতলী মোড়ের ট্রাফিক পুলিশ বক্সের পশ্চিম পাশে ঢাকা-ময়মনসিংহ সড়কে এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- রাইড শেয়ারিং ‘পাঠাও’-এর চালক খালেদ সাইফুল্লাহ (৩৮) এবং সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬)।

বনানী থানার এসআই তারেক হাসান জানান, নিহত খালেদ সাইফুল্লাহ নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার মোহাম্মদ রফিক উল্লাহর ছেলে। তিনি মোটরসাইকেলে রাইড শেয়ার করতেন।

পুলিশ কর্মকর্তা জানান, সিয়েরা লিওনের নাগরিক মাইকেল (৩৬) কানাডিয়ান ইন্টারন্যাশনালের শিক্ষক ছিলেন। তার বাসা মিরপুর-২ এর জনতা হাউজিং এলাকায়। তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। শুক্রবার তিনি তার স্কুল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন এবং শনিবার তার নিজ দেশে ফেরার কথা ছিল।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে তারেক হাসান জানান, শুক্রবার রাতে মাইকেল তেজগাঁও থেকে ‘পাঠাও’ মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। বনানীর আমতলী এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

এসআই জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি নিয়ে চালক পালিয়ে যান। ঘাতক কাভার্ডভ্যানটি শনাক্ত করার পাশাপাশি চালককে গ্রেফতারের চেষ্টা চলছে। 

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তারেক হাসান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

মির্জাপুরে বাসচাপায় ২ স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

পূর্বাচলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার মা-স্ত্রীর

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে অটোরিকশা-কাভার্ডভ্যানের সংঘর্ষে নিহত ২

একটি প্রাণের মূল্য ৯ লাখ টাকা

গাড়িচাপায় শ্রমিক হত্যার পর আপস একটি প্রাণের মূল্য ৯ লাখ টাকা

আরও পড়ুন

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

বাংলা সিনেমার মতো ‘ঘটনা ঘটার পরে পুলিশ এসেছে’: আসিফ মাহমুদ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম