মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, শাহআলী থানার ওসি প্রত্যাহার
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচ কার্যালয় ও এর স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুরের ঘটনার পর শাহআলী থানার ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করা হয়েছে।
ডিএমপি সদরদপ্তরের এক আদেশে ওসি জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।
এর আগে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ বলেছিলেন, এ ঘটনায় পুলিশের অবহেলা বা গাফিলতি আছে কিনা সেটি তারা খতিয়ে দেখছেন।
বৃহস্পতিবার গভীররাতে ভারী যন্ত্রপাতি দিয়ে রাড্ডা এমসিএইচ’র একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবনসহ পুরো স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। হামলাকারীরা জমিটির সামনে ‘সমমনা দোকানদার সমিতি লিমিটেড’র সাইনবোর্ড টানিয়ে দিয়ে চলে যান।
ভুক্তভোগী সংস্থাটি বলছে, হামলার সময় তাদের অফিসের সামগ্রীসহ টিকাদানের প্রচুর সামগ্রী লুটপাট হয়েছে।
এ ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করেন রাড্ডার নির্বাহী পরিচালক নাসরিন আখতার। মামলায় স্থানীয় বিএনপি নেতা হানিফসহ ২০০-২৫০ জনকে আসামি করা হয়।
