Logo
Logo
×

Advertisement

রাজধানী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ২

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ পিএম

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ২

ছবি-যুগান্তর

Advertisement

কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি জানিয়েছে পুলিশ কর্তৃপক্ষ।

এই ঘটনাটি সংঘটিত হয় রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদী নামাপাড়া এলাকায়। জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ঘটে এটি। এই ঘটনায় পুলিশের সঙ্গে দুর্বৃত্তদের গোলাগুলি হয়েছে। 

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টার মধ্যে মানিকদী নামাপাড়া এলাকায় অবস্থিত নিউগিনি প্রপার্টিজের অভ্যন্তরে অস্ত্রশস্ত্রসহ প্রায় দেড়শ থেকে দুইশ অজ্ঞাতনামা ব্যক্তি প্রবেশ করে হামলা ও ভাঙচুরের চেষ্টা চালায়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে বিষয়টি ক্যান্টনমেন্ট থানা পুলিশকে অবহিত করেন।

খবর পেয়ে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত), পুলিশ পরিদর্শক (অপারেশন) ও টহল পার্টিসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ব্যক্তিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৫ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে সতর্কতার সঙ্গে অগ্রসর হয়। এক পর্যায়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। এ সময় চারটি পিস্তলের গুলির খোসা এবং দুটি চাপাতি উদ্ধার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা যায়, ৩৫ কাঠা জমির দখল-বেদখল নিয়ে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল গোলাম মহিউদ্দিন চৌধুরী এবং নিউগিনি প্রপার্টিজের মালিক নাজিম উদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরেই মেজর জেনারেল (অব.) গোলাম মহিউদ্দিন চৌধুরীর পক্ষের লোকজন নিউগিনি প্রপার্টিজের অভ্যন্তরে প্রবেশ করে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে বলে জানা গেছে।

আটককৃতরা হলেন— মামুন (৩২) ও আসলাম (২৪)। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

মিরপুরের স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় আটক ৯

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ২

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, আটক ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম