Logo
Logo
×

Advertisement

রাজধানী

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পিএম

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার অভিযোগে আটজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। 

সোমবার (২৮ সেপ্টেম্বর) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এই তথ্য।

পুলিশ জানায়, চাঁদ উদ্যান এলাকায় জমি দখলের চেষ্টার ঘটনায় অভিযান চালিয়ে ওই আটজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

গতকাল রোববার চাঁদ উদ্যান হাউজিং এলাকায় জমি দখলকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও মালামাল নিয়ে যাওয়ার ঘটনায় করা মামলায় দুজনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন মো. লিমন (২৩) ও মো. মনোয়ার হোসেন সাদ্দাম (২৫)।

এর আগে গত শনিবারের ওই ঘটনায় আনোয়ার হোসেন রিপন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে রোববার মোহাম্মদপুর থানায় মামলা করেন।

মামলার পর মোহাম্মদপুরের ২৯ নম্বর বাসা থেকে লিমনকে এবং বাঁশবাড়ি এলাকা থেকে মনোয়ার হোসেন সাদ্দামকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, লিমন ও সাদ্দামের বিরুদ্ধে এর আগেও ছিনতাই ও মারামারির মামলা রয়েছে। তারা চুক্তিতে ছিনতাই এবং জমি দখলের কাজে অংশ নেওয়ার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে একদল মানুষকে ওই জমিতে থাকা একটি কার্যালয়ের তালা ভেঙে ভেতরে ঢুকতে দেখা যায়। পরে সেখানকার বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার দৃশ্যও দেখা যায়।

মোহাম্মদপুর থানা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই ঘটনায় দেড় থেকে দুই শতাধিক মানুষ অংশ নেয়।

পুলিশ বলছে, জমিটি মো. আলমের দখলে ছিল। শনিবার সকালে জনি ও রেজাউলের নেতৃত্বে ১৫০ থেকে ২০০ জন সেখানে গিয়ে জমির আগের টিনের বেড়া ভেঙে দেন। পরে তারা জমিতে থাকা একটি কার্যালয়ে ঢুকে ভাঙচুর করেন এবং নতুন করে টিনের বেড়া দিয়ে জমিটি দখলের চেষ্টা করেন।

জমিটির মালিকানা নিয়ে বিরোধ রয়েছে বলে এর আগে জানিয়েছিলেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম।

গত শনিবার তিনি বলেছিলেন, জমিটির মালিকানা নিয়ে বিরোধ থাকায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে আদালতে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আদালত যে পক্ষের পক্ষে রায় দেবেন, আইনগতভাবে সেই পক্ষই জমির অধিকার পাবেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

ঢাকায় বৃষ্টি হবে কিনা, জানাল আবহাওয়া অফিস

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত ১৭ বছরের কিশোরের জামিনে অধিকতর শুনানি ৪ অক্টোবর

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

জমির দখল-বেদখল কেন্দ্র করে বিবাদ থাকতে পারে: পুলিশ

আরও পড়ুন

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম