Logo
Logo
×

Advertisement

রাজধানী

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পিএম

তেঁতুলিয়া থেকে টেকনাফ, ৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

Advertisement

ন্যায়বিচার, রাষ্ট্রীয় জবাবদিহি এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৭ অক্টোবর ২০২৬ থেকে ৩৬ দিনের দীর্ঘ ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। দেশের সর্বউত্তরের তেঁতুলিয়ার বাংলাবান্ধা থেকে শুরু হয়ে সর্বদক্ষিণের টেকনাফের জিরো পয়েন্টে গিয়ে এই কর্মসূচি শেষ হবে।

সোমবার (৫ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক মতবিনিময় সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, লেখক, অ্যাক্টিভিস্ট, জুলাই গণ-অভ্যুত্থানের অংশগ্রহণকারী এবং শহীদ পরিবারের সদস্যরা অংশ নেন।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আব্দুল্লাহ আল জাবেরের সভাপতিত্বে এবং সদস্যসচিব ফাতেমা তাসনিম জুমা সভায় মূল বক্তব্য তুলে ধরেন। এতে জানানো হয়, কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন প্রান্তে পদযাত্রা, পথসভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার পক্ষে জনমত সুসংহত করা হবে। এছাড়া মার্চটি উত্তরবঙ্গ থেকে ঢাকায় প্রবেশ করে আগামী ২১ অক্টোবর রাজধানীর শাহবাগের শহীদ শরীফ ওসমান হাদি চত্বরে একটি সমাবেশ সম্পন্ন করে পূর্বাঞ্চলের উদ্দেশ্যে যাত্রা করবে।

মার্চ ফর ইনসাফ-এর ৩ দফা দাবি হলো -

  • ১. শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে।
  • ২. গণভোটের গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
  • ৩. জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যার বিচার নিশ্চিত করতে হবে।

সভায় বক্তারা বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা আজ জাতীয় দাবিতে পরিণত হয়েছে।

মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ আজাদ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল হাসিনুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমাজকল্যাণ সম্পাদক শাহীন আহমদ খান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিস সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ফয়সাল, বাংলাদেশ গ্রিন পার্টির মুখপাত্র ইউসুফ আম্মার, কবি বোরহান মাহমুদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান, সাধারণ আলেম সমাজের সাধারণ সম্পাদক কবির হোসেন, জুলাইয়ে চোখ হারানো যোদ্ধা আব্দুল্লাহ আল শাফিল, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ এবং জেডিপির আহ্বায়ক নাঈম আহমদ প্রমুখ।

নেতৃবৃন্দ এই কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন এবং ন্যায়বিচারের এই যাত্রায় সর্বস্তরের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণের আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

নতুন কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আসামি ফয়সালের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নতুন মোড়

হাদি হত্যা আসামি ফয়সালের আর্থিক কেলেঙ্কারির তদন্তে নতুন মোড়

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

২৪ জুলাই ‘জুলাই জজবা’ মহাসমাবেশের ঘোষণা ইনকিলাব মঞ্চের

২৪ জুলাই ‘জুলাই জজবা’ মহাসমাবেশের ঘোষণা ইনকিলাব মঞ্চের

আরও পড়ুন

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

রাজধানীতে ফিজিওথেরাপি কলেজের কিচেনে আগুন

ডেঙ্গু ঠেকাতে পুরান ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গু ঠেকাতে পুরান ঢাকায় পরিচ্ছন্নতা অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

ঢামেকের বাথরুমে মিলল নারীর ঝুলন্ত লাশ, পরিচয় নিয়ে যা জানা গেল

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম