Logo
Logo
×

Advertisement

রাজধানী

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪৬ এএম

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ফাইল ছবি।

Advertisement

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগ ৩৩ জন, লালবাগ বিভাগ ৬৭ জন, ওয়ারী বিভাগ ৭৫ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭৩ জন, মিরপুর বিভাগ ১০২ জন, গুলশান বিভাগ ৫২ জন, উত্তরা বিভাগ ৬৩ জন, গোয়েন্দা বিভাগ (ডিবি) ৯ জন এবং সিটিটিসি একজনকে গ্রেফতার করেছে।

অভিযানে৩ কেজি ৫৯০ গ্রাম গাঁজা, ২১৮ পিস ইয়াবা, ২ দশমিক ৬ গ্রাম হেরোইন ও দুটি চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি বাস, নয়টি মোবাইল ফোন, ২ হাজার ৬০০ পিস জাল রেভিনিউ স্ট্যাম্প, ৩ হাজার ৩৫৬ পিস নন-জুডিসিয়াল স্ট্যাম্প এবং নগদ ১ লাখ ৫৬ হাজার ৩২ টাকা উদ্ধার করা হয়।

এ সময় ভেজাল ওষুধ ও প্রসাধনী তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬২৭টি সিরাপ, ৬ হাজার ক্যাপসুল, ৩০টি ফেসওয়াশ, ৩১০টি শ্যাম্পু, ৫ কেজি সাদা পাউডার, হাইজিন ওয়াশের খালি মোড়ক ও বোতল ১৫০টি, লেবেলবিহীন সিরাপের বোতল ৩০০টি, ক্যাপসুল সেল ভরার মেশিন, ক্যাপসুল ভরার ছয়টি যন্ত্রাংশ এবং লেবেল লাগানোর দুটি ছাঁচ রয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

সিএমএম আদালত থেকে দ্বিতীয় দফায় পালাল আসামি

রাজধানীতে চার দিনে ৪১ চিহ্নিত ‘চাঁদাবাজ’ গ্রেফতার

রাজধানীতে চার দিনে ৪১ চিহ্নিত ‘চাঁদাবাজ’ গ্রেফতার

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

তিন মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়া বাস টার্মিনাল

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৮

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৮

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯

আরও পড়ুন

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫২৮, মামলা ৫৩

রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

রাজধানীর যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম