Logo
Logo
×

Advertisement

রাজধানী

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৬:২৩ পিএম

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

এ সময় শিক্ষার্থীরা খোলা পরিবেশে বিভিন্ন দৃশ্য পর্যবেক্ষণ করে ছবি তোলে।

Advertisement

শিশু-কিশোরদের সৃজনশীলতা, পর্যবেক্ষণশক্তি ও শিল্পবোধ বিকাশের লক্ষ্যে শিশুতোষ পত্রিকা দোলনের আয়োজনে বাংলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয়েছে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’।

দুই দিনব্যাপী চিত্রাঙ্কন ও মোবাইল ফটোগ্রাফি কর্মশালার প্রথম দিন শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টায় মোবাইল ফটোগ্রাফিবিষয়ক প্রশিক্ষণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আলোকচিত্রী ও মোশন গ্রাফিক্স ডিজাইনার অনুপ রায়। তিনি শিক্ষার্থীদের মোবাইল ফোনের ক্যামেরা ব্যবহার করে ছবি তোলার বিভিন্ন কৌশল হাতে-কলমে শেখান। বিষয় নির্বাচন, ফ্রেমিং, কম্পোজিশন এবং আলো-ছায়ার ব্যবহারসহ একটি সুন্দর ছবি তোলার জন্য প্রয়োজনীয় বিভিন্ন দিক তুলে ধরেন তিনি।

প্রশিক্ষণের অংশ হিসেবে বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় বহিরাঙ্গন আলোকচিত্র সেশন। এ সময় শিক্ষার্থীরা খোলা পরিবেশে বিভিন্ন দৃশ্য পর্যবেক্ষণ করে ছবি তোলে। প্রশিক্ষক সরাসরি ছবি তোলার কৌশল দেখিয়ে দেন এবং ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে শিক্ষার্থীদের শেখার সুযোগ তৈরি করেন।

কর্মশালায় উপস্থিত ছিলেন দোলনের সম্পাদক ও প্রকাশক কামাল মুস্তাফা। এ ছাড়া উপস্থিত ছিলেন কর্মসূচির সমন্বয়ক সুরাইয়া সিদ্দিকী বৃষ্টি ও বোরহান ইউসুফ।

‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’-এর দ্বিতীয় দিন শনিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত হবে চিত্রাঙ্কনবিষয়ক কর্মশালা। এতে প্রশিক্ষণ দেবেন বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকার চিত্রাঙ্কন ও সৃজন প্রশিক্ষক তানজিমা তাবাচ্ছুম এশা। এ পর্বে শিক্ষার্থীরা ছবি আঁকার বিভিন্ন কৌশল এবং সৃজনশীলভাবে নিজেদের ভাবনা প্রকাশের পদ্ধতি হাতে-কলমে শেখার সুযোগ পাবে।

কর্মশালার ধারাবাহিকতায় আগামী ৩১ অক্টোবর ঢাকার লালবাগ কেল্লায় অনুষ্ঠিত হবে বহিরাঙ্গন সৃজনশীল কার্যক্রম। সেখানে শিক্ষার্থীরা নিজেরা ছবি তুলবে এবং পরবর্তী সময়ে সেই ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে চিত্রকর্ম তৈরি করবে। এর মাধ্যমে মোবাইল ফটোগ্রাফি ও চিত্রশিল্পের মধ্যে সৃজনশীল সংযোগ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।

শিশু-কিশোরদের প্রচলিত পাঠ্যচর্চার বাইরে বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে শেখার সুযোগ তৈরি এবং তাদের সৃজনশীল প্রতিভা বিকাশে ‘দোলন ক্রিয়েটিভ ভিশন ২০২৬’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।

আয়োজনে: শিশুতোষ পত্রিকা দোলন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

তুরাগ থানা পুলিশের অভিযানে স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২

ভাটারায় ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ভাটারায় ভবন থেকে পড়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

হাজারীবাগে অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

হাজারীবাগে অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

সৃজনশীল অর্থনীতিতে তাঁতি-কামার-কুমারদের যুক্ত করা হবে: অর্থমন্ত্রী

আরও পড়ুন

বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ জেনারেল নলেজ ক্লাবের উদ্যোগে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

ঢাকার ৩২ রুটে ফ্র্যাঞ্চাইজি পদ্ধতিতে চলবে বাস, ৭ কার্যদিবসের মধ্যে শুরু

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

বাংলা একাডেমিতে মোবাইল ফটোগ্রাফি কর্মশালা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, সড়কে তীব্র যানজট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম