Logo
Logo
×

Advertisement

রাজধানী

রমনায় ফুটওভার ব্রিজ থেকে যুবকের লাশ উদ্ধার

Icon

হাতিরঝিল (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৪:০৩ এএম

রমনায় ফুটওভার ব্রিজ থেকে যুবকের লাশ উদ্ধার

Advertisement

ঢাকার রমনা এলাকায় ফুটওভার ব্রিজ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

রমনা থানার এসআই মো. আবুল বাশার বলেন, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে রমনা ফুটওভার ব্রিজের ওপর ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন পথচারীরা।

পরে বিষয়টি রমনা থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে রমনা থানার পুলিশ  ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এসআই বাশার বলেন, লোকমুখে জানতে পেরেছি, এই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। স্থানীয়দের দেওয়া তথ্যমতে এবং আমরাও প্রাথমিকভাবে ধারণা করছি, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রমনায় ফুটওভার ব্রিজ থেকে যুবকের লাশ উদ্ধার

রমনায় ফুটওভার ব্রিজ থেকে যুবকের লাশ উদ্ধার

চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারেও

মাছ-মাংস কেনা এখন গরিবের বিলাসিতা, স্বস্তি নেই সবজির বাজারেও

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

রাজধানীতে আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম