Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকা উত্তর সিটির উপনির্বাচন মার্চে!

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০১৯, ০৭:৫৩ পিএম

ঢাকা উত্তর সিটির উপনির্বাচন মার্চে!

Advertisement

আগামী মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) উপনির্বাচনের ভোটগ্রহণের ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, উপজেলা পরিষদের মাঝেই ডিএনসিসির উপনির্বাচন করা হবে। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে।

বুধবার নির্বাচনী প্রশিক্ষণ ইন্সটিটিউটে (ইটিআই) আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

আগামী মার্চের প্রথম দিকে ধাপে ধাপে উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ শুরু করতে যাচ্ছে ইসি।

ঢাকার উত্তর সিটির মেয়র পদে উপনির্বাচন, সম্প্রসারিত ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের তফসিল ২০১৮ সালের ৯ জানুয়ারি ঘোষণা করে নির্বাচন কমিশন।

ওই বছরের ১৮ জানুয়ারি মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। আর ভোটগ্রহণের কথা ছিল ২৬ ফেব্রুয়ারি। ওই তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে ওই বছরের গত ১৬ জানুয়ারি ভাটারা থানার বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান এবং বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হাইকোর্টে রিট আবেদন করলে উচ্চ আদালত নির্বাচন স্থগিত করেন। বুধবার উচ্চ আদালত ওই রিট খারিজ করে দেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে বুধবার সিইসি বলেন, আমরা তাড়াতাড়ি এই নির্বাচন করে ফেলব। আগামী মার্চে উপজেলা নির্বাচনের মাঝেই এ নির্বাচন করা সম্ভব হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা পরিষদ নির্বাচনের মাঝেই এ নির্বাচন করা হবে। তবে এ বিষয়ে কমিশনে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখানে পুনঃতফসিল করা হবে। বসতে হবে সবার সঙ্গে। তাড়াতাড়ি করে ফেলব। উপজেলা নির্বাচন প্রভাব ফেলবে না। এর মাঝখানেই করে ফেলব।

ইটিআইয়ের মহাপরিচালক মোস্তফা ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে সংস্থাটির পরিচালক ফরহাদ হোসেন, বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Advertisement

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন উপনির্বাচন মেয়র ইসি মার্চ

Advertisement

আরও পড়ুন

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

নয়াপল্টন থেকে মানিক মিয়া অ্যাভিনিউ, নেতাকর্মীদের সঙ্গে হেঁটে র‌্যালি করলেন তারেক রহমান

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

চব্বিশের আন্দোলনে লুট হওয়া ৩৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১

৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ

৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ

বিমানবন্দর এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম