বিমানবন্দর এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে বিমানবন্দরের গোলচত্বরে এই ঘটনা ঘটে।
এছাড়াও আরও চার স্থানে ছয়টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। বিমানবন্দর থানার ওসি কামরুল হাসান তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গতরাতে কে বা কারা উড়ালসেতু থেকে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
