Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৬, ১১:৪৭ এএম

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ফাইল ছবি।

Advertisement

আগের দিনের মতো শনিবার (৭ নভেম্বর) সকালেও রাজধানী ঢাকার আকাশে দেখা মিলেছে ঝলমলে রোদের। সকালের মিষ্টি রোদের সঙ্গে বইছে হালকা বাতাস। তবে গতকালের তুলনায় সামান্য কমেছে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৬টায় ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার একই সময়ে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এক দিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৭টায় দেওয়া আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ পরিষ্কার থাকতে পারে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় রাজধানীর তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা রেকর্ড করা হয়েছে ৭৪ শতাংশ।

এদিকে, আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে। রোববার সূর্যোদয় হবে ভোর ৬টা ৯ মিনিটে।

ঢাকা ও আশপাশের এলাকার মতো সারা দেশেও আজ তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের প্রকাশিত আগামী পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে দেশের অধিকাংশ এলাকায় শুষ্ক আবহাওয়া বিরাজ করলেও চট্টগ্রামের কিছু কিছু অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

তাপমাত্রা কমার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

আরও পড়ুন

বিমানবন্দর এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ

বিমানবন্দর এলাকায় পরপর ২টি ককটেল বিস্ফোরণ

কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ

কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ৬ ঘণ্টা টোল লাগবে না

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম