প্রতীকী ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরের কালশী মোড়ে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) রাতে মোটরসাইকেলে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নম্বরপ্লেটবিহীন মোটরসাইকেলে এসে রাজধানীর মিরপুরের কালশী মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায় দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার গণমাধ্যমকে বলেন, কারা বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
