মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
Advertisement
মিরপুর ঢাকা, প্রতিনিধি
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:১০ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর মিরপুরে কুরিয়ার সার্ভিসের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এজেআর কুরিয়ার সার্ভিসের একজন ব্যক্তি আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে কাজ করছে পুলিশ।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা থেকে ৮টা ৪০ মিনিটের মধ্যে পল্লবী থানার সেকশন-৬, ব্লক-সি, এভিনিউ-৪-এর ১২ নম্বর বাড়ির পাশে এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ওসি জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এজেআর কুরিয়ার সার্ভিসের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কুরিয়ার সার্ভিসের বিভিন্ন শাখার সামনে একটি চক্র ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। চক্রটিকে গ্রেফতারে আমরা কাজ করছি।
ওসি আরও বলেন, ঘটনাস্থলে পল্লবী থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হয় পল্লবী থানা পুলিশ।

