ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর ধানমন্ডির একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকাল ৩টা ৩০ মিনিটে ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বরে ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিকাল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। বিকাল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি।
এদিকে, আগুন নিয়ন্ত্রণে সহায়তার জন্য পলাশী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হলেও প্রয়োজন না হওয়ায় সেগুলো ফেরত পাঠানো হয়।
