Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ১০:০০ পিএম

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

Advertisement

ঘুস গ্রহণের সময় দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযানে হাতেনাতে গ্রেফতার লালবাগ রাজস্ব সার্কেলের সার্ভেয়ার মো. আসাদুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. শাহজাহান কবির এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মো. মাহাবুব মোর্শেদ আদালতে আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনে বলা হয়, আসাদুল ইসলাম লালবাগ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের সার্ভেয়ার হিসেবে কর্মরত। জমির সীমানা নির্ধারণ ও নামজারি-সংক্রান্ত কাজ করে দেওয়ার বিনিময়ে অভিযোগকারী মো. মনিরুল ইসলামের কাছে ১ লাখ টাকা ঘুস দাবি করেন তিনি।

দুদকের অভিযানের অংশ হিসেবে গত ২ নভেম্বর ১ লাখ টাকা ইনভেন্টরি করে অভিযোগকারীকে দেওয়া হয়। পরদিন ৩ নভেম্বর বেলা ১১টার দিকে লালবাগ রাজস্ব সার্কেলের কার্যালয়ে নিজের কক্ষে ওই টাকা গ্রহণ করেন আসাদুল। এ সময় দুদকের ফাঁদ টিম তাকে হাতেনাতে গ্রেফতার করে।

অভিযানের সময় তার ব্যবহৃত ডান পাশের সাইড টেবিলের দ্বিতীয় ড্রয়ারে খাকি রঙের একটি খাম থেকে ১০০ টাকা মূল্যমানের এক হাজার নোট উদ্ধার করা হয়। মোট এক লাখ টাকা উদ্ধার করা নোটের নম্বর আগের দিন ইনভেন্টরি করা টাকার নম্বরের সঙ্গে মিলে যায়।

এ ঘটনায় দণ্ডবিধির ১৬১ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় মামলা করা হয়েছে। দুদকের আবেদনে বলা হয়, আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি তদন্তে বিঘ্ন সৃষ্টি করতে পারেন। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। তাকে জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে রিমান্ডের আবেদন করা হবে বলেও উল্লেখ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের

মিরপুরে বিক্ষোভে দুষ্কৃতিকারীদের সংশ্লিষ্টতা, কঠোর হুঁশিয়ারি পুলিশের

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৯

গত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৪৯

মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

ঢাকার সাত রুটে কোম্পানিভিত্তিক বাস চলাচল শুরু

বিক্ষোভ সহিংসতা তাণ্ডব

৩০ হাজার টাকা মজুরির দাবিতে দিনভর আন্দোলন বিক্ষোভ সহিংসতা তাণ্ডব

আরও পড়ুন

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

ঘুসের ১ লাখ টাকাসহ আটক সার্ভেয়ার

ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডির বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন

মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে লাঠিপেটা

মিরপুরে শ্রমিক আন্দোলনে পুলিশ সদস্যকে লাঠিপেটা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম