Logo
Logo
×

Advertisement

জাতীয়

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০২:৪৪ এএম

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ফাইল ছবি

Advertisement

সচিবালয়ের অভ্যন্তরে নিরাপত্তা জোরদার, প্রবেশাধিকার নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে কঠোর নির্দেশনা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এখন থেকে সচিবালয়ে প্রবেশ ও অবস্থানকালে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে তাদের প্রবেশ কার্ড বা আইডি কার্ড দৃশ্যমান স্থানে প্রদর্শন করা বাধ্যতামূলক করা হয়েছে।  

মঙ্গলবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয় নিরাপত্তা শাখা থেকে উপসচিব কাজী আরিফুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা জারি করা হয়। 

আদেশে বলা হয়েছে, বর্তমানে সচিবালয়ে স্থায়ী, অস্থায়ী, মিটিংয়ে আগত ও ওটিপি মাধ্যমের বহু দর্শনার্থী প্রবেশ করে থাকেন। এছাড়া প্রধানমন্ত্রী প্রতিদিন সচিবালয়ে অফিস করায় এর অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে আইডি কার্ড প্রদর্শন করা একান্ত প্রয়োজন। সচিবালয়ে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী যাতে বাধ্যতামূলকভাবে তাদের আইডি কার্ড সার্বক্ষণিক দৃশ্যমান রাখেন, সে বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয় বা বিভাগের কর্মরত কর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।  

এর আগে, গত ২৭ অক্টোবর সচিবালয়ে দর্শনার্থী প্রবেশ নিয়ন্ত্রণে আরও কয়েকটি নির্দেশনা দেওয়া হয়। ওই নির্দেশনায় বলা হয়, সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের কার্যক্রম সুষ্ঠুভাবে পর্যবেক্ষণ ও তদারকির স্বার্থে প্রবেশ নিয়ন্ত্রণ করা প্রয়োজন।

নির্দেশনায় বলা হয়, সোমবার ও বৃহস্পতিবার দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকার দিনগুলোতে সচিবালয়ের বাইরের অফিসের সঙ্গে সভার সংখ্যা যথাসম্ভব সীমিত রাখতে হবে।

এছাড়া, দর্শনার্থীদের প্রবেশের সময় দুপুর ১২টার পরিবর্তে বেলা ২টা নির্ধারণ করায় সে অনুযায়ী ওটিপি দিতে বলা হয়েছে। সাধারণ দর্শনার্থীদের সপ্তাহে একটির বেশি ওটিপি না দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

এর পাশাপাশি ছুটিতে যাওয়া কর্মকর্তাদের ছুটিকালীন সময়ে তাদের জন্য ওটিপি প্রদান বন্ধ রাখতে বলা হয়েছে।

সচিবালয়ের নিরাপত্তা নিশ্চিত করা, দর্শনার্থীদের প্রবেশ নিয়ন্ত্রণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

সচিবালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদ ট্রাক্টর দিয়ে হাল চাষ করলেন শেকৃবি শিক্ষার্থীরা

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সহিংসতা কঠোরভাবে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন

কিশোর গ্যাং প্রতিরোধে উপজেলা পর্যায়ে কমিটি গঠন

কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে

কেমন হবে নতুন সচিবালয়, প্রস্তাবে যা আছে

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় সরানোর প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন

আরও পড়ুন

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সচিবালয়ে আইডি কার্ড দৃশ্যমান রাখা বাধ্যতামূলক করল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম