Logo
Logo
×

Advertisement

জাতীয়

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ০১:৫২ এএম

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের উদ্যোগে একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলের ৯২ জন একাডেমিক নিরীক্ষক অংশগ্রহণ করেন। 

প্রশিক্ষণের মূল উদ্দেশ্য ছিল উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের বহিঃস্থ গুণগত মান যাচাইয়ে একাডেমিক নিরীক্ষকদের দক্ষতা বৃদ্ধি, স্বার্থের সংঘাত ও গোপনীয়তা রক্ষা নীতি যথাযথভাবে অনুসরণের গুরুত্ব তুলে ধরা এবং নিরীক্ষকদের সঙ্গে কাউন্সিলের কর্মকর্তাদের মতবিনিময়ের সুযোগ তৈরি করা।

সকাল সাড়ে ৯টায় কর্মশালা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সচিব অধ্যাপক এ কে এম মনিরুল ইসলাম।

প্রশিক্ষণে স্বার্থের সংঘাত ও গোপনীয়তা ব্যবস্থাপনা নীতিমালা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের কাউন্সিল, গবেষণা ও প্রকাশনা বিভাগের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান। অন্যদিকে, সরেজমিন পরিদর্শনের সময় বহিঃস্থ গুণগত মান মূল্যায়ন প্রক্রিয়া আরও কার্যকর করার বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, গুণগত নিশ্চয়তা ও জাতীয় যোগ্যতা কাঠামো বিভাগের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. শাহ এমরান। 

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাউন্সিলের বহিঃসম্পর্ক ও তথ্যপ্রযুক্তি বিভাগের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. আহমেদ আবদুল্লাহ জামাল এবং প্রশাসন, অর্থ ও পরিকল্পনা বিভাগের পূর্ণকালীন সদস্য মো. এমদাদুল হক।

উন্মুক্ত আলোচনা পর্ব পরিচালনা করেন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান। এ সময় একাডেমিক নিরীক্ষকরা অ্যাক্রেডিটেশন কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা তুলে ধরেন এবং এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। চেয়ারম্যান তাদের প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি অ্যাক্রেডিটেশন কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করতে নিরীক্ষকদের পর্যবেক্ষণ লিখিতভাবে জমা দেওয়ার আহ্বান জানান।

চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর গুণগত মান উন্নয়ন ও তা ধারাবাহিকভাবে বজায় রাখাই তাদের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে একাডেমিক নিরীক্ষকদের বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিবারের সম্মানিত সদস্য হিসেবে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

এ ছাড়া নিরীক্ষকদের নিজ নিজ কর্মরত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাক্রমকে অ্যাক্রেডিটেশন প্রক্রিয়ার আওতায় আনার উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান চেয়ারম্যান।

কর্মশালায় ধন্যবাদ জ্ঞাপন করেন কাউন্সিলের অ্যাক্রেডিটেশন, গুণগত নিশ্চয়তা ও জাতীয় যোগ্যতা কাঠামো বিভাগের উপপরিচালক ড. ফারজানা শারমিন।

এতে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গুণগত মান নিশ্চায়ন বিশেষজ্ঞ এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

Advertisement

Advertisement

আরও পড়ুন

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

একাডেমিক নিরীক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে শিক্ষা ক্যাডারদের স্মারকলিপি

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

মাদক নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ডাটাবেজ তৈরী করতে হবে: ব্যারিস্টার জিল্লুর রহমান

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

দফাদার এখন ‘গ্রাম পুলিশপ্রধান’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম