Logo
Logo
×

Advertisement

রাজধানী

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

Icon

ধামরাই দক্ষিণ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পিএম

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ফাইল ছবি

Advertisement

ঢাকার ধামরাইয়ে গ্যারেজে রাখা পাভেল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় বাসটিতে কোনো যাত্রী বা সংশ্লিষ্ট ব্যক্তি না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির বিভিন্ন অংশ ও মালামাল পুড়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। একই সঙ্গে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় প্রায় চার লাখ টাকার মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।   

স্থানীয় সূত্র জানায়, পৌরসভার থানা বাসস্ট্যান্ডের পূর্ব পাশে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বাসটি মেরামতের জন্য গ্যারেজে রাখা হয়েছিল। শুক্রবার ভোররাতে হঠাৎ বাসটিতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।

ধামরাই ফায়ার সার্ভিস স্টেশনের মো. আলামিন খান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আশপাশে আগুন ছড়িয়ে পড়ার আগেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে ৯ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

হরমুজে দুই তেলবাহী ট্যাংকারে আগুন

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় বৃষ্টি হবে কিনা জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

প্রতিবেশীর আগুন নেভাতে এসে প্রাণ গেল যুবকের

আরও পড়ুন

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ধামরাইয়ে গ্যারেজে রাখা বাসে দুর্বৃত্তদের আগুন

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম