Logo
Logo
×

Advertisement

রাজধানী

বিশেষজ্ঞ তদন্ত কমিটি

হেলে পড়েছে এফআর টাওয়ার, ৩ মাসের আগে ব্যবহার নয়

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ৩১ মার্চ ২০১৯, ১২:৪১ পিএম

হেলে পড়েছে এফআর টাওয়ার, ৩ মাসের আগে ব্যবহার নয়

ছবি: যুগান্তর

Advertisement

আগুনে ক্ষতিগ্রস্ত রাজধানীর বনানীর বহুতল ভবন এফআর টাওয়ার কিছুটা হেলে পড়েছে।কলাম ও স্ল্যাব ভেঙে গেছে। সংস্কারের আগে ভবনটি ব্যবহার করা যাবে না।সংস্কারে সময় লাগবে তিন মাস।

 

এফআর টাওয়ারের ব্যবহা‌রের উপযোগিতা খ‌তি‌য়ে দেখে বিশেষজ্ঞ তদন্ত ক‌মি‌টি এ তথ্য জানিয়েছে।রোববার বেলা ১১টার দি‌কে ভবন‌টি প‌রিদর্শন করেন তদন্ত কমিটির সদস্যরা।

 

পরিদর্শনের পর তদন্ত কমিটি সাংবাদিকদের ব্রিফ করেন। এসময় তারা বলেন, ভবনটিতে ফায়ার এক্সিট ছিল নামেমাত্র এবং তা কার্যকর ছিল না।

 

ভবনটি হেলে পড়েছে।কলাম ও স্ল্যাব ভেঙেছে।৯০ দিনের আগে এই ভবন পুনরায় ব্যবহার করা সম্ভব নয়।

 

তদন্ত কমিটির সদস্য ও বুয়েটের শিক্ষক মে‌হেদী আহ‌মেদ আনসারী ব‌লেন, ইমারত নির্মাণ বি‌ধিমালা ও ফায়ার সেফ‌টি কোড অনুযায়ী সংস্কার ছাড়া এফআর টাওয়ার ব্যবহার করা যা‌বে না।ভবনে কলাম ও স্ল্যাব ভে‌ঙে‌ছে এবং এটি কিছুটা হে‌লেও প‌ড়ে‌ছে। এই ভব‌ন সংস্কারে কমপক্ষে তিন মাস লাগ‌বে।

 

তিন মাস লাগার কারণ ব্যাখ্যা ক‌রে বুয়েটের শিক্ষক ব‌লেন, ভব‌নে জরুরি নির্গমন পথ ছিল খুবই অপ্রশস্ত। কেবল এক‌টি ফ্লোরে ফায়ার ডোর ছিল। আরও বেশ কিছু জায়গায় ত্রুটি র‌য়ে‌ছে ভবনটিতে। এগুলো সংশোধন ছাড়া ভবন‌টি ব্যবহার করা যা‌বে না।

 

ভবনে জরুরি নির্গমনের পথ ছিল না জানিয়ে বিশেষজ্ঞ কমিটির সদস্য ও বু‌য়ে‌টের শিক্ষক অধ্যাপক রা‌কিব আহসান বলেন, প‌রিদর্শ‌নের সময় আমরা দেখেছি যে, ভবনে জরু‌রি নির্গমন পথ‌টি কো‌নো কো‌নো জায়গায় বন্ধ ছিল।

 

১৮ তলা ভবনটি ২৩ তলা করায় তা কতটা ঝুঁকি তৈ‌রি ক‌রে‌ছে সে‌টি খ‌তি‌য়ে দেখ‌তে ইট ও কংক্রিট  পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন কমিটির সদস্য ও রাজউকের প্রধান প্রকৌশলী আবদুল ল‌তিফ হেলালী।

 

গত বৃহস্পতিবার দুপুরে বনানীর এফআর টাওয়ারে আগুন লাগে। এতে নিহত হয়েছেন ২৬ জন। ৭০ জনের বেশি মানুষ আহত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিতসাধীন রয়েছেন।

 

এই ভয়াবহ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়। এই ক‌মি‌টিতে বাংলা‌দেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তিনজন অধ্যাপক, রাজউকের প্রধান প্রকৌশলী ও স‌চিব (উন্নয়ন) এবং ঢাকা উত্তর সি‌টি কর‌পো‌রেশ‌নের প্রধান প্রকৌশলী র‌য়ে‌ছেন। এই ক‌মি‌টি তিন দিনের ম‌ধ্যে প্রাথ‌মিক প্রতিবেদন জমা দে‌বে।

 

 

Advertisement

বনানীতে এফআর টাওয়ারে আগুন

Advertisement

আরও পড়ুন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম