Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

Advertisement

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পিএম

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ফাইল ছবি

Advertisement

ঢাকার স্থানীয়দের ঐতিহ্যবাহী সংগঠন ঢাকা সাংবাদিক ফোরাম (ডিএসএফ)-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতি পদে রাজধানী টেলিভিশনের নির্বাহী পরিচালক রাশেদ আলী এবং সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি মো. হুমায়ূন কবীর নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত দ্বিবার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি গঠন করা হয়। ২০২৬-২৮ মেয়াদে আগামী দুবছরের জন্য ২১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচিতদের নাম ঘোষণা করেন বিশিষ্ট কবি, শিশুসাহিত্যিক ও দৈনিক আগামীর সময়ের ডিরেক্টর-ক্লাব অ্যান্ড ওয়েলফেয়ার সাইদুজ্জামান রওশন।

নতুন কমিটিতে সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনটিভির জাহিদ রহমান, সহসভাপতি দৈনিক সংগ্রামের এ কে এম কামরুজ্জামান (হিরু), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মানবজমিনের রাশিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, অর্থ সম্পাদক প্রেসেঞ্জা ইন্টারন্যাশনাল প্রেস এজেন্সির মাকসুদা লিসা, সাংগঠনিক সম্পাদক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের মো. রাশেদ নিজাম, দপ্তর সম্পাদক একুশে টেলিভিশনের আফসানা জাহান নীলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাপ্তাহিক সাফকথার মো. মাহমুদুর রশিদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এনটিভির ইয়াসির আরাফাত (কুশল), তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের আল মোহাইমিনুল খান, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক আজকের দৈনিকের মো. আবুল কাশেম, কল্যাণ সম্পাদক চ্যানেল এসের মিঠুন সরকার এবং নারী বিষয়ক সম্পাদক দ্য বিজনেস ফাইলের সৈয়দা রিমি কবিতা।

এ ছাড়া কার্যনির্বাহী সদস্য পদে বাসসের মোহাম্মদ নাসির উদ্দিন (লিটন), এখন টিভির শাহরিয়ার জামান দীপ, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের দেলোয়ার হোসেন বাদল, এগ্রি নিউজ টোয়েন্টিফোর ডট কমের মো. খোরশেদ আলম জুয়েল, ডিবিসি টেলিভিশনের হোমায়রা মাহমুদা ফারুকী ও দৈনিক মানবজমিনের আনোয়ার হোসেন পিন্টু নির্বাচিত হয়েছেন।

সাধারণ সভায় ডিএসএফের গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার সুপারিশ করা হয় এবং তা পাশ হয়।

দ্বিবার্ষিক সাধারণ সভায় বক্তারা ঢাকার ঐতিহ্য তুলে ধরতে এবং সবার জন্য বাসযোগ্য ঢাকা গড়তে ঢাকা সাংবাদিক ফোরামকে কার্যকর ভূমিকা রাখতে কাজ করার আহ্বান জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

দক্ষিণখানে মৃত ভেবে ফেলে যায় ব্যবসায়ীকে

চাঁদা না পেয়ে কুপিয়ে হত্যাচেষ্টা দক্ষিণখানে মৃত ভেবে ফেলে যায় ব্যবসায়ীকে

সন্তানহীন সংসারে স্বামীকে হারিয়ে দিশেহারা শাহানাজ

সন্তানহীন সংসারে স্বামীকে হারিয়ে দিশেহারা শাহানাজ

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

সাংবাদিক কামরুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে ১০ দিনের আল্টিমেটাম ক্র্যাবের

‎যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, গুরুতর আহত ১

‎যুবদলের বহিষ্কৃত নেতার গুলিবর্ষণ, গুরুতর আহত ১

আরও পড়ুন

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ফার্মাসিস্টদের দশম গ্রেডের ফাইল ৭২ ঘণ্টার মধ্যে ছাড়তে বললেন অধ্যাপক ডোনার

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ, সম্পাদক হুমায়ূন

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

শাহজালালে বিমানকর্মীর কাছ থেকে এক কেজি স্বর্ণ উদ্ধার, আটক ২

রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম