Logo
Logo
×

Advertisement

রাজধানী

প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৬ পিএম

প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতারা এবং বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের চিকিৎসকদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ৪ হাজারের বেশি দরিদ্র ও দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। 

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্প পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ শিশু হাসপাতালের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। এ সময় উপস্থিত ছিলেন ডা. মো. খায়রুল ইসলাম, অধ্যাপক ডা. এম এ কামাল, ডা. মাহবুব আরেফীন রেজানুর, ডা. তুষান, ডা. ইকবাল, ডা. তোহিদুল ইসলাম জন, ডা. মো. হারুন অর রশিদ রাকিব, ডা. মো. আশরাফুল আলম খান, ডা. এম এ আজহারুল ইসলাম, ডা. জাফর ইকবাল জামালি, ডা. মোহাম্মদ শফিউল্লাহ, ডা. এসএম নওরোজ, ডা. মো. জাভেদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক ও সাবেক ছাত্রদল নেতারা। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া সম্ভব। ফ্রি মেডিকেল ক্যাম্পে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ চিকিৎসক ও সংগঠকদের মানবিক উদ্যোগের প্রতি জনগণের আস্থা ও প্রত্যাশার প্রতিফলন। তিনি তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আরও উন্নতির পথে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

ডা. মাহবুব আরেফীন রেজানুর প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের স্বাস্থ্যব্যবস্থা আরও উন্নত, আধুনিক ও জনবান্ধব হয়ে উঠবে বলে জানান। দেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো এবং প্রত্যেক নাগরিকের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ। ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতারা ও আয়োজক চিকিৎসকরা। 

মেডিকেল ক্যাম্পে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে রোগীদের সেবা দেন ডা. মোহাম্মদ বেলাল হোসেন নাজিম, ডা. মাহমুদুল হক চৌধুরী রানা, ডা. মাসুম বিল্লাহ, ডা. ফরিদ উদ্দিন, ডা. মাহবুবুর রহমান সজিব, ডা. কে এম শরফুদ্দীন আশিক, ডা. আজিজুল হক, ডা. নাজমুল হাসান র্যাবেল, ডা. সজিব রায়হান, ডা. শাহরিয়ার কবির হাসান পল্লব, ডা. আতিকুর রহমান, ডা. মোহাম্মদ মশিউর রহমান সরকার, ডা. মোহাম্মদ কামরুল ইসলাম সজীব, ডা. গোলাম সারওয়ার, ডা. আসাদ উল্লাহ, ডা. মাহবুবুর রহমান, ডা. এস এম ইকরাম, ডা. কামরুল হাসান রিয়াদ, ডা. সাজ্জাদ হোসেন, ডা. রিয়াজ মাহমুদ তমাল, ডা. মঞ্জুরুল আলম, ডা. নয়ন ও ডা. মাহমুদুল হক রাজু প্রমুখ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র তার দায় কিছুটা মোচনের চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সাদা শার্টের ভেতরে প্রধানমন্ত্রী

সাদা শার্টের ভেতরে প্রধানমন্ত্রী

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শ্রমিক দলের ব্যতিক্রমী উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শ্রমিক দলের ব্যতিক্রমী উদ্যোগ

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প

পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র ও উসকানি চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

পোশাক খাত নিয়ে নানা ষড়যন্ত্র ও উসকানি চলছে: ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

রাজধানীতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ: মায়ের পর মারা গেল শিশু মাহাদ

কাঁঠালবাগানে বিস্ফোরণে দগ্ধ: মায়ের পর মারা গেল শিশু মাহাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম