Logo
Logo
×

Advertisement

রাজধানী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শ্রমিক দলের ব্যতিক্রমী উদ্যোগ

Icon

পুরান ঢাকা প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫৪ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শ্রমিক দলের ব্যতিক্রমী উদ্যোগ

ছবি: যুগান্তর

Advertisement

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক মো. সুমন ভূঁইয়ার উদ্যোগে রাজধানী সদরঘাট এলাকায় দোয়া ও মিলাদ মাহফিল এবং ছিন্নমূল মানুষের মধ্যে রেইনকোট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বাদ আসর সদরঘাট এলাকায় প্রায় পাঁচ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে খাবার ও রেইনকোট বিতরণের এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো. দেলোয়ার হোসেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে ছিন্নমূল পথশিশু, অসহায় শ্রমিক ও রিকশাচালকদের মাঝে রেইনকোট বিতরণ করেন নেতাকর্মীরা।

এমন ব্যতিক্রমী উদ্যোগ প্রসঙ্গে সুমন ভূঁইয়া বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সবসময় মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দেওয়ার কথা বলে। উনার সেই ভাবনারই বাস্তবায়নের জন্য আজকের আমার এ উদ্যোগ। গত তিন দিন যাবত টানা বৃষ্টি হচ্ছে দেশব্যাপী। কিন্তু প্রচণ্ড বৃষ্টির মধ্যেও শ্রমজীবী মানুষেরা বসে নেই। রিকশাচালক, ভ্যানচালক, দিনমজুর বা হকারদের বৃষ্টির মধ্যেও জীবিকার তাগিদে বাইরে থাকতে হয়। বৈরী আবহাওয়ায় যখন ভেজার ঝুঁকি থাকে, তখন রেইনকোটের মতো তাৎক্ষণিক কাজে লাগে এমন জিনিস দেওয়া আনুষ্ঠানিক বা অপ্রয়োজনীয় উপহারের চেয়ে অনেক বেশি বাস্তবসম্মত। বৈরী আবহাওয়ার মধ্যেও আমাদের দেশকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শ্রমজীবীরা। একটি রেইনকোট হয়তো ছোট একটি উদ্যোগ, তবে এর মাধ্যমে তাদের পরিশ্রমকে আমরা সম্মান জানাচ্ছি। একই সঙ্গে এ উদ্যোগ মানুষের কল্যাণে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিরও প্রকাশ। 

স্বেচ্ছাসেবক দল নেতা মুফতিজুল কবির কিরণ বলেন, দীর্ঘক্ষণ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগা, জ্বর, নিউমোনিয়া বা চর্মরোগের মতো স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়। রেইনকোট শরীর ও পোশাক শুকনো রাখতে সাহায্য করে, যা শ্রমজীবী মানুষের অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি কমায়। অসুস্থ হলে দিনমজুর বা চালকদের আয় বন্ধ হয়ে যায়। সুস্থ ও সুরক্ষিত থাকলে তারা নিয়মিত কাজ চালিয়ে যেতে পারেন, যা তাদের পরিবারের দৈনন্দিন আয়ের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। স্বল্প আয়ের মানুষের পক্ষে আলাদাভাবে রেইনকোট কেনা অনেক সময় কঠিন হয়। বিনা মূল্যে এটি পেলে তাদের সামান্য সঞ্চয় বা দৈনন্দিন খরচ অন্য প্রয়োজনীয় কাজে ব্যয় করা সহজ হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্র ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিনে ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা লাগালেন ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর জন্মদিনে পথশিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

তারেক রহমানের স্বপ্নের মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রতিমন্ত্রী মীর হেলালের

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

তারেক রহমানের জন্মদিনে ঢাবি ছাত্রদলের ৬২টি বৃক্ষরোপণ

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায়: প্রধানমন্ত্রী

আরও পড়ুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শ্রমিক দলের ব্যতিক্রমী উদ্যোগ

প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে শ্রমিক দলের ব্যতিক্রমী উদ্যোগ

পুরান ঢাকায় নিয়মিত পাহারা দেওয়ার ঘোষণা ইশরাকের

পুরান ঢাকায় নিয়মিত পাহারা দেওয়ার ঘোষণা ইশরাকের

জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা

জেন্ডার সেনসিটিভ কনটেন্ট অ্যাওয়ার্ড পেলেন পাঁচ নির্মাতা

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ডিএমপি

হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহারকারীদের দুঃসংবাদ দিল ডিএমপি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম