স্কয়ারে ডেঙ্গুজ্বরে প্রাণ গেল চালকের
Advertisement
যুগান্তর রিপোর্ট
প্রকাশ: ২২ আগস্ট ২০১৯, ১১:০৮ এএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রাজধানীর স্কয়ার হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হানিফ (৩৯) নামে এক প্রাইভেটকার চালকের মৃত্যু হয়েছে।
বুধবার বিকালে স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
হানিফ আশুলিয়া থানার টঙ্গাবাড়ি এলাকার মো. মাফি ইসলামের ছেলে। তিনি প্রাইভেটকার চালাতেন।
হানিফের ছোট ভাই আবু সাইম জানান, গত ১৩ আগস্ট সকালে হানিফকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে স্বাস্থ্য পরীক্ষায় ডেঙ্গুজ্বর ধরা পড়ে।
পরে উন্নত চিকিৎসার জন্য সেদিনই তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে পাঠানো হয়। গত ৮ দিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর বুধবার বিকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে স্কয়ার হাসপাতালের কর্মকর্তা মৃন্ময় আহম্মেদ জানান, হানিফ নামে দুজন ডেঙ্গু রোগী ছিলেন। এর মধ্যে একজন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন থেকে মারা যান।
গত ২৯ জুলাই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে জুয়েল মাহমুদ নয়ন নামে এক যুবকের মৃত্যু হয়। ২৭ জুলাই মারা যান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্রী উখিংনু রাখাইন (১৯)।
