Logo
Logo
×

Advertisement

রাজধানী

খিলগাঁওয়ে মধ্যরাতে পুলিশের ‘সোর্সকে’ ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ২৬ নভেম্বর ২০১৯, ১১:৪৭ এএম

খিলগাঁওয়ে মধ্যরাতে পুলিশের ‘সোর্সকে’ ডেকে নিয়ে পিটিয়ে হত্যা

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের সোর্সকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করেছেন মাদক ব্যবসায়ীরা। সোমবার মধ্যরাতে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে তাকে বেধড়ক পেটানো হয়। পরে মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহতের নাম মুরাদ হোসেন, বয়স ৩০। এ ঘটনায় তিন মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, আজিজ, মিল্টন, মিন্টু, সোহেল নামে পূর্বপরিচিত কয়েকজন রাত সাড়ে ১১টার দিকে মুরাদকে ডেকে সিপাহীবাগ আইসক্রিমের গলিতে একটি নির্মাণাধীন বাড়িতে নিয়ে যায়। সেখানে তারা মুরাদকে বেধড়ক পেটায়।

পরে তাকে ছেড়ে দেয় মাদক ব্যবসায়ীরা। ছাড়া পাওয়ার পর বাসায় চলে যান মুরাদ। অবস্থার অবনতি হলে ভোর ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মুগদা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, খবর পাওয়ার পর পরই পুলিশ অভিযান চালিয়ে মিন্টু, সোহেল ও মিলনকে গ্রেফতার করে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে মাদক চোরাকারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

ওসি মশিউর বলেন, এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

 

Advertisement

খিলগাঁও পিটিয়ে হত্যা

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন

তেলের মাপে কারচুপি করায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

তেলের মাপে কারচুপি করায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে: শাহে আলম

জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে: শাহে আলম

ইশরাক হোসেন ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম