Logo
Logo
×

Advertisement

রাজধানী

ছয় ঘণ্টার চেষ্টায় ড্রেন থেকে নিখোঁজ ব্যক্তি উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২১, ০৩:৫০ পিএম

ছয় ঘণ্টার চেষ্টায় ড্রেন থেকে নিখোঁজ ব্যক্তি উদ্ধার

Advertisement

রাজধানীর মিরপুরে ড্রেনে পড়ে নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। ছয় ঘণ্টার চেষ্টার পর বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে।

বৃহস্পতিবার সকালে পৌনে নয়টার দিকে মিরপুরের কালশী ড্রেনে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে কালশী ব্রিজের নিচে গোসল করছিলেন তিনি। ওই ব্যক্তি মানসিক রোগী ছিলেন বলে ধারণা এলাকাবাসীর।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কালশীতে অবস্থিত বাইশ তলা গার্মেন্টসের পাশের একটি ড্রেনে পড়ে যায় ওই ব্যক্তি। এরপর প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধারের চেষ্টার পাশাপাশি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশকে জানায়। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ছয় ঘণ্টা চেষ্টা করে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। 

এর আগে, গত ২৭ সেপ্টেম্বর রাত সোয়া ১০টার দিকে চট্টগ্রামের আগ্রাবাদ থেকে বাসায় ফেরার পথে পা পিছলে ড্রেনে পড়ে নিখোঁজ হন সাদিয়া নামের এক কলেজছাত্রী। নিখোঁজের ৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

Advertisement

ছয় ঘণ্টার চেষ্টায় খাল থেকে নিখোঁজ ব্যক্তি উদ্ধার

Advertisement

আরও পড়ুন

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম