Logo
Logo
×

Advertisement

রাজধানী

হাফ ভাড়ার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা (ভিডিও)

Advertisement

Icon

মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৫:১৯ পিএম

হাফ ভাড়ার দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা (ভিডিও)

আন্দোলনকারী ছাত্রদের ওপর হামলা করে ছাত্রলীগ। ছবি: সংগৃহীত

Advertisement

গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে সিটি কলেজ, ধানমন্ডি আইডিয়াল কলেজ ও উদয়ন কলেজসহ আশেপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়।

আজ (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা অবরোধের সমাপ্তি ঘোষণা শেষে সাইন্সলয়াব মোড় থেকে নীলক্ষেত মোড়ের দিকে যাওয়ার পথে ঢাকা কলেজের সামনে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা লাঠি, বাঁশ, রড ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

এ সময় সাইন্সল্যাব মোড় থেকে এক শিক্ষার্থীকে ছাত্রলীগের কিছু নেতা কর্মী মারতে মারতে টেনেহেঁচড়ে ঢাকা কলেজে দিকে নিয়ে যেতে দেখা যায়। হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত ও কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

আন্দোলকারী শিক্ষার্থীদের ওপর হামলার সময় নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ মাহমুদ সহ পুলিশের অনেক কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ সময় পুলিশ ছাত্রলীগের নেতাকর্মীদের থামিয়ে আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক করতে দেখা যায়।

নিউমার্কেট জোনের এডিসি শাহেন শাহ যুগান্তরকে বলেন, আন্দোলকারী শিক্ষার্থীরা নীলক্ষেত মোড়ে মিছিল নিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের এক শিক্ষার্থীর মোটরসাইকেল ভাঙচুর করে। মোটরসাইকেল ভাঙচুরকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আমরা আইশৃঙ্খলা নিয়ন্ত্রনে দুপক্ষকে শান্ত করেছি। আপাতত এখন পরিস্থিতি স্বাভাবিক আছে।

Advertisement

সাইন্সল্যাব আন্দোলনরত শিক্ষার্থী ছাত্রলীগের হামলা

Advertisement

আরও পড়ুন

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম