Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে ছাত্রলীগ নেতাকর্মীর ওপর ছিনতাইকারীর হামলা

Advertisement

Icon

মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২, ১০:৪০ পিএম

রাজধানীতে ছাত্রলীগ নেতাকর্মীর ওপর ছিনতাইকারীর হামলা

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা ছিনতাইকারীর হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মোহাম্মদপুর থানা ছাত্রলীগের ৪ নেতাকর্মী আহত হয়েছেন।

নবীনগর ও নবোদয় হাউজিং এলাকার গাবতলী-সদরঘাট বেড়িবাঁধে ওপর গেল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের হামলায় আহত নেতাকর্মীরা হলেন- মিজান (২৬), নাদিম (২৭), শফিক (৩০) ও রবিন (২৫)।

ছিনতাইকারীদের হামলার বিষয়ে মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আয়মান ওয়াসেফ অমিক বলেন, ইংরেজি নববর্ষ উপলক্ষে একটি দাওয়াত শেষে আমিসহ ছাত্রলীগের বেশ কয়েকজন নেতাকর্মী মোটরসাইকেল এবং প্রাইভেটকারে করে বাসায় ফিরছিলাম। আমাদের প্রাইভেটকার মোহাম্মদপুরের নবীনগর ও নবোদয় হাউজিং এলাকার বেড়িবাঁধের ওপর আসার পর আমার গাড়িটি সামনে চলে যায়। এ সময় পেছনে থাকা মোটরসাইকেলের ওপর কয়েকজন অস্ত্রধারী ছিনতাইকারী পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এতে মোটরসাইকেলে থাকা বেশ কয়েকজন নেতাকর্মী ধারাল অস্ত্রের আঘাতে আহত হন। খবর পেয়ে আহত নেতাকর্মীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। 

আয়মান ওয়াসেফ অমিক আরও বলেন, একজনের শরীরে ৩৮টি সেলাই দেওয়া হয়েছে। হামলা করে আমাদের অনেক নেতাকর্মীর টাকা-পয়সা ও মোবাইল ছিনতাই করা হয়েছে। এ ঘটনায় আমরা ছিনতাইকারীদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি আব্দুল লতিফ বলেন, ছিনতাইকারীদের হামলার স্বীকার হয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা- এমন একটি অভিযোগ আমাদের কাছে এসেছে। আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা আইনানুগ ব্যবস্থা নেব।

Advertisement

রাজধানী ছাত্রলীগ নেতাকর্মী ছিনতাইকারী হামলা

Advertisement

আরও পড়ুন

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

বায়ুদূষণের শীর্ষে সিঙ্গাপুর সিটি, ঢাকার কী পরিস্থিতি?

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

ঢাকার আবহাওয়া নিয়ে নতুন বার্তা

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

শুক্রবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

মোহাম্মদপুরে ব্যবসায়ী ও তার ছেলেকে গুলি করে হত্যাচেষ্টা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম