Logo
Logo
×
   

Advertisement

রাজধানী

পুলিশি বাধায় পণ্ড শিক্ষকদের অবস্থান ধর্মঘট কর্মসূচি

Advertisement

Icon

যুগান্তর রিপোর্ট

প্রকাশ: ১০ জুন ২০১৮, ১২:৫৩ পিএম

পুলিশি বাধায় পণ্ড শিক্ষকদের অবস্থান ধর্মঘট কর্মসূচি

ছবি: সংগৃহীত

Advertisement

প্রস্তাবিত বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে রোববার নন-এমপিও শিক্ষক–কর্মচারীরা অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করতে চাইলে পুলিশি বাধায় তা পণ্ড হয়ে যায়।
 
রোববার সকালে প্রেসক্লাবে এ কর্মসূচি ছিল। ২০১৮- ১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা না থাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ৯টা থেকে কর্মসূচি পালনের জন্য ‘শিক্ষক-কর্মচারী ফেডারেশন’ ব্যানারে সারা দেশ থেকে শিক্ষক-কর্মচারী আসতে থাকেন।

পুলিশ এসে সকাল সাড়ে ৯টায় তাদের অবস্থান কর্মসূচিতে বাধা দেয় এবং তাদের সেখান থেকে সরিয়ে দেয়।

শিক্ষক-কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, ২০১৮-১৯ অর্থবছরে প্রস্তাবিত বাজেটে শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা নেই। আমাদের জন্য বরাদ্দও রাখা হয়নি। এতে আমরা হতাশ হয়ে এ কর্মসূচিতে অংশ নিয়েছি।

সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক বিনয় ভূষণ রায় বলেন, আমরা প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রেসক্লাবে শান্তিপূর্ণভাবে অবস্থান নেই। কিন্তু পুলিশ আমাদের সেখান থেকে তুলে দেয়।

Advertisement

পুলিশ বাধা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম