Logo
Logo
×

Advertisement

রাজধানী

ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ জুন ২০২৩, ০২:১২ পিএম

ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

Advertisement

রাজধানীর সদরঘাটে ঢাকা-চাঁদপুর রুটে চলাচল করা ময়ূর-৭ লঞ্চে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।

শুক্রবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে লঞ্চটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম।

এর আগে সদরঘাটে ঢাকা-চাঁদপুর-ঢাকা রুটে চলাচল করা ময়ূর-৭ নামক লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন লাগার ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, সদরঘাটে ময়ূর-৭ নামক একটি লঞ্চে আগুন লাগে। খবর পেয়ে ১১টা ৫ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। লঞ্চটি লালকুঠি ঘাটের ২২ নম্বর প্লাটুনে দাঁড়ানো ছিল। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, আনিসার, নৌ পুলিশ, র‍্যাব ও বিআইডিব্লিউটিএ কাজ করে।

Advertisement

ময়ূর-৭ লঞ্চের আগুন নিয়ন্ত্রণে

Advertisement

আরও পড়ুন

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

গ্রেফতার হওয়া মিজানুর রহমান জামায়াত এমপির জামাতা

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

‎সাত দিন পর সেই মাদ্রাসাছাত্র জিসান উদ্ধার

চিকিৎসক-নার্স সংকটে সেবার মান তলানিতে মহানগর শিশু হাসপাতাল নিজেই ‘রোগী’

মহানগর শিশু হাসপাতাল নিজেই ‘রোগী’

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে সন্ত্রাসী হামলা গুঁড়িয়ে দেওয়া ভবনের ধ্বংসস্তূপে ফিরেছে প্রাণ

গুঁড়িয়ে দেওয়া ভবনের ধ্বংসস্তূপে ফিরেছে প্রাণ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম