Logo
Logo
×

Advertisement

রাজধানী

মোহাম্মদপুরে ১৮ সোনার দোকান পুড়ে ছাই

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৬ এএম

মোহাম্মদপুরে ১৮ সোনার দোকান পুড়ে ছাই

Advertisement

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৮  সোনার দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, বুধবার দিবাগত রাত ৩টা ৪৩ মিনিটে এ আগুনের সূত্রপাত ঘটে। প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় রাত ৩টা ৫২ মিনিটে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল আরও জানায়, মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সহায়তায় যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর অগ্নিনির্বাপনী সাহায্যকারী দল।

এদিকে সরেজমিন দেখা যায়, আগুনে পুড়ে গেছে কৃষি মার্কেটের নতুন কাঁচাবাজারের মার্কেটের সামনে থাকা ৯টি ও ভেতরে থাকা ৯টি সোনার দোকান। এর মধ্যে রয়েছে আলিফ জুয়েলার্স, হেনা জুয়েলার্স, দুবাই জুয়েলার্স, সিঙ্গাপুর জুয়েলার্স, মুন জুয়েলার্স, রিয়াদ জুয়েলার্স ও মা জুয়েলার্স।

দুবাই জুয়েলার্সের মালিক আমির হোসেন বলেন, আমার দুটি জুয়েলার্সের দোকান ছিল। ভোড় ৪টায় খবর পেয়ে মার্কেটে আসি। তখনো আমার দোকানে আগুন লাগেনি। মার্কেট বন্ধ থাকায় মালামাল সব সরাতে পারিনি। 

দুই দোকানে দুই কোটি টাকার জুয়েলার্সের মালামাল ছিল জানিয়ে এই ব্যবসায়ী বলেন, মার্কেটের মোট ১৮টি সোনার দোকান ছিল। সব পুড়ে গেছে।

আরও পড়ুন: কৃষি মার্কেটের আগুন নিয়ন্ত্রণে এবার যোগ দিয়েছে র‌্যাব পুলিশ ও বিজিবি

সিঙ্গাপুর জুয়েলার্স আবু কাওসার বলেন, আমার দোকানে দুই কোটি টাকার কাছাকাছি মালামাল ছিল। কিছু বের করা গেছে তবে বেশিরভাগই দোকানে ছিল। এখন দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

Advertisement

কৃষি মার্কেটে আগুন সোনা কৃষি মার্কেট

Advertisement

আরও পড়ুন

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১২ দিনব্যাপী বর্ষাকালীন এডিস মশার লার্ভা জরিপ শুরু

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম