প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে
আমডা বাংলাদেশের আলোচনা সভায় বক্তারা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
আমডা বাংলাদেশের উদ্যোগে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রকল্পের অভিজ্ঞতা, অর্জন, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে জাতীয় পর্যায়ে এক আলোচনা সভা ঢাকার স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত হয়েছে। আমডা বাংলাদেশের নির্বাহী পরিচালক সরদার এ রাজ্জাকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা সমাজসেবা কর্মকর্তা আবু সাঈদ মো. কাউছার রহমান। এতে বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দেন।
অনুষ্ঠানের শুরুতেই মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেলফ অ্যাডভোকেট ভ্লগার এস রাফান রাজ্জাক ও সেলফ অ্যাডভোকেট আসনাফ আরিব খান রাফিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনডিডি সুরক্ষা ট্রাস্টের সহকারী পরিচালক আবু তৈয়ব খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক (কর্মসূচি) কাজী ইশরাত জামান, ঢাকা দক্ষিণের অটিজম ও এনডিডি সেবাদান কেন্দ্রের কর্মকর্তা ডিজ্যাবিলিটি ও রিহ্যাবিলিটেশনের সহকারী পরিচালক হামিলায়েজ লিজা।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন সাঁতারকুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সহ সভাপতি আনন্দ রায়, কোষাধ্যক্ষ রিতা আক্তার, রাজধানী স্পেশাল স্কুলের প্রধান শিক্ষক রেশমা আক্তার। ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেলফ অ্যাডভোকেট রাইয়ান রহমান লাবিবের মাতা শামস ফেরদৌস।
অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন আমডা বাংলাদেশের প্রজেক্ট কোঅর্ডিনেটর উত্তম হাওলাদার, সেলফ অ্যাডভোকেটদের পক্ষ থেকে রাইয়ান রহমান লাবিব এবং জান্নাতুল ফেরদৌস সুমাইয়া।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানুষের জন্য ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শেখ গিয়াস উদ্দিন আহমেদ। আমডা বাংলাদেশের অডিটর বাহার উদ্দিন ভূঁইয়া, ডাউন সিনড্রোম সোসাইটি অব বাংলাদেশের আইটি কোঅর্ডিনেটর খন্দকার আশেকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ডাউন সিনড্রোম বৈশিষ্ট্যসম্পন্ন সেলফ অ্যাডভোকেটবৃন্দ ও তাদের অভিভাবকগণ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমডা বাংলাদেশের প্রোগ্রাম অফিসার ও সেইফগার্ডিং ফোকাল পয়েন্ট আহমাদ ইবনে সালেহ।
