Logo
Logo
×

Advertisement

জাতীয়

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পিএম

অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার প্রত্যয়ে সিডিডি’র ৩০ বছর পূর্তি

সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে সিডিডি’র ৩০ বছর পূর্তি উদযাপন। ছবি: যুগান্তর

Advertisement

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়নে সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি)-এর দীর্ঘ পথচলার ৩০ বছর পূর্তি উদযাপনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। 

সোমবার (৫ অক্টোবর) সাভারের ব্র্যাক সিডিএম প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন সিডিডির বিভিন্ন প্রকল্পে অংশগ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তি, দাতা সংস্থা, অন্যান্য অংশীদার সংস্থার প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাসহ আরও অনেকে। 

অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক নাজমুল বারী জানান- প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান এবং নেতৃত্বের সুযোগ আরও বিস্তৃত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সিডিডি। যেই লক্ষ্য নিয়ে সিডিডি যাত্রা শুরু করেছিল সে পথে অনেক দূর এগুলেও এখনও প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারে আদায়ে এবং তাদেরকে নেতৃত্বের পর্যায়ে নিয়ে আসতে অনেকটা পথ হাটা বাকি। ভবিষ্যতে প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করার এই প্রচেষ্টায় অংশ নিতে সরকারসহ সবার প্রতি আহ্বান জানান তিনি।

এরপর প্রতিষ্ঠানটির সুদীর্ঘ যাত্রার খণ্ডচিত্র তুলে ধরেন সিডিডির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক এবং নির্বাহী উপদেষ্টা এএইচএম নোমান খান। এ সময় সিডিডির ৩০ বছরের পথচলার স্মৃতিসম্বলিত একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিরা। এরপর কেক কাটা শেষে পরিবেশন করা হয় গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী পটের গান। অনুষ্ঠানের শেষ অংশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা, সমাজভিত্তিক পুনর্বাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অন্তর্ভুক্তিকরণের প্রভাব ও অভিজ্ঞতা তুলে ধরেন বক্তারা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম তারেক বলেন, বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার প্রতিষ্ঠায় সিডিডি সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। প্রত্যন্ত অঞ্চলে যেখানে শহুরে সুযোগ-সুবিধা পৌঁছানো যায় না, সেখানে সিডিডির মতো সংস্থাগুলোর সহযোগিতায় প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির জন্য সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। ভবিষ্যতে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সরকার ও অন্যান্য সংস্থার যৌথ অংশীদারিত্ব আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন একেএম তারেক। 

এরপর প্রতিবন্ধী ব্যক্তিসহ অন্যান্যদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন।

এর আগে সকালে কমিউনিটি বেইজড রিহ্যাবিলিটেশন (সিবিআর) সামিট ২০২৬ আয়োজন করে সিডিডি। এই সম্মেলনে অংশ নেন কয়েকশ প্রতিবন্ধী শিশু, যুব এবং তাদের অভিভাবকরা। অনুষ্ঠানে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অংশগ্রহণ, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিয়ে অভিজ্ঞতা বিনিময় ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের বিষয়ে আলোচনা করেন বক্তারা। সবার সম্মিলিত প্রয়াস একটি অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে বলে আশা করেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘স্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণে আছি, এতেও আমি খুশি’

‘স্ত্রীর পূর্ণ নিয়ন্ত্রণে আছি, এতেও আমি খুশি’

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

নারী হোস্টেল গিলে খাচ্ছেন বিএনপি পরিচয়ধারী কে এই সেলিম

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে স্কুলছাত্রের মৃত্যু

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

সেপটিক ট্যাংকের পাশে লাশ পুঁতে সবজি চাষ, ২ বছর পর বেরিয়ে এলো রেহানা হত্যার চাঞ্চল্যকর তথ্য

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আশুলিয়ায় আনসার-হকার সংঘর্ষ, আহত ১৫

আরও পড়ুন

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ব্যবসা-বাণিজ্যে এগিয়ে আসতে তরুণদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

অভিভাবক ছাড়া বিদেশযাত্রা: প্রাপ্তবয়স্ক নারীকে বিমানবন্দরে আটকানোর আইন আছে কি?

অভিভাবক ছাড়া বিদেশযাত্রা: প্রাপ্তবয়স্ক নারীকে বিমানবন্দরে আটকানোর আইন আছে কি?

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের অবসরভাতা পেতে ভোগান্তি, মন্ত্রণালয়কে যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম