Logo
Logo
×

Advertisement

জাতীয়

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০১:৩০ পিএম

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

অনলাইন ভ্রমণ ম্যাপ। সংগৃহীত ছবি

Advertisement

বাংলাদেশের কতটি জেলায় ভ্রমণ করেছেন? উত্তর খুঁজতে গেলে অনেক হ্যাপা পোহাতে হতে পারে। বাদ পড়ে যেতে পারে কয়েকটি জেলাও। কারণ ঘুরে আসা জায়গাগুলোর তালিকা সাধারণত মাথায় থাকে, কোথাও লিখে রাখা হয় না। 

ফলে বছর মনেও থাকে না সব সময়। এই ‘কোন কোন জেলা যেন ঘোরা হয়ে গেছে?’ সেই হিসাবটিই এবার চোখের সামনে এনে দিতে পারে একটি অনলাইন ভ্রমণ ম্যাপ।

এই ভ্রমণ ম্যাপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। অনেকেই ভ্রমণ ম্যাপ বানিয়ে নিজেদের টাইমলাইনে আপ করে অন্যদের জানাচ্ছেন যে তিনি বাংলাদেশের কয়টি জেলা ঘুরেছেন এবং কয়টি জেলায় এখনো যেতে পারেননি। আপনিও খুব সহজে এই ভ্রমণ ম্যাপ বানিয়ে ফেলতে পারবেন।

ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

ম্যাপটি তৈরি করতে যেতে হবে ‘আনসিন বাংলাদেশ’ ওয়েবসাইটে। ওয়েবসাইটে প্রবেশ করলেই আটটি বিভাগে থাকা ৬৪ জেলার তালিকা পাওয়া যাবে। আপনি যেসব জেলায় ঘুরেছেন, সেগুলোতে ক্লিক করে নির্বাচন করতে পারবেন। চাইলে পাশে থাকা বাংলাদেশের মানচিত্রে সরাসরি সংশ্লিষ্ট জেলায় ক্লিক করেও তা বেছে নেওয়া যাবে। আবার জেলার নাম লিখে খুঁজে নেওয়ার সুবিধাও রয়েছে।

যতগুলো জেলা নির্বাচন করবেন, ম্যাপে তার মোট সংখ্যাও দেখানো হবে। যেমন, ৬৪ জেলার মধ্যে ১৫টি ঘুরে থাকলে ভ্রমণের হিসাব দেখাবে ১৫/৬৪। সব জেলা একসঙ্গে নির্বাচন করতে রয়েছে ‘সব বাছাই করুন’ অপশন। আবার শুরু থেকে নতুন করে হিসাব করতে চাইলে ব্যবহার করা যাবে ‘সব মুছুন’। কয়েকটি ক্লিকেই এভাবে তৈরি হয়ে যাবে আপনার নিজের বাংলাদেশের ভ্রমণচিত্র।

পছন্দমতো থিম বেছে নিন

জেলা নির্বাচনের পাশাপাশি ম্যাপটি নিজের পছন্দ অনুযায়ী সাজানোর সুযোগও রয়েছে। ভ্রমণম্যাপকে আরও ব্যক্তিগত করে তুলতে ওয়েবসাইটে দেওয়া হয়েছে ৫টি থিম। পছন্দের থিম নির্বাচন করে সেটি ম্যাপে কেমন দেখাচ্ছে, তা দেখে নেওয়া যাবে।

নাম ও ছবি যোগ করুন

ম্যাপের সঙ্গে নিজের ছবি যুক্ত করার সুযোগও রয়েছে। চাইলে নিজের নামও লিখতে পারবেন। নাম দেওয়া বাধ্যতামূলক নয়। নাম লিখলে ম্যাপের ওপরে সেটি দেখা যাবে। আর নাম না দিলে সেখানে ‘আমার বাংলাদেশ’ লেখা থাকবে।

ম্যাপ ডাউনলোড ও শেয়ার

সবকিছু ঠিকঠাক করার পর ম্যাপের নিচে থাকা ‘আপনার ম্যাপ ডাউনলোড করুন’ অপশন থেকে ভ্রমণ ম্যাপটি পিএনজি, জেপিজি বা পিডিএফ ফরম্যাটে ডাউনলোড করা যাবে। পরে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে বন্ধুদের সঙ্গে শেয়ারও করা যাবে।

একই ওয়েবসাইটে রয়েছে বিশ্ব ভ্রমণ ম্যাপ তৈরির সুবিধাও। সেখান থেকে একইভাবে বিশ্বের বিভিন্ন দেশে ভ্রমণের হিসাব তৈরি করা যাবে। ভ্রমণ ম্যাপ বানাতে চাইলে ঘুরে আসুন এই লিংকে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভ্রমণনীতিতে আরও কড়াকড়ি চীনের

ভ্রমণনীতিতে আরও কড়াকড়ি চীনের

লামার সুখিয়া পাহাড় এবং মাতামুহুরী নদী

ভ্রমণ লামার সুখিয়া পাহাড় এবং মাতামুহুরী নদী

ট্রলি ব্যাগ কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি

ট্রলি ব্যাগ কেনার আগে যে বিষয়গুলো যাচাই করা জরুরি

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ভ্রমণের সময় গাড়ির কোন সিট সবচেয়ে নিরাপদ জানেন কি?

ভ্রমণের সময় গাড়ির কোন সিট সবচেয়ে নিরাপদ জানেন কি?

আরও পড়ুন

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

বন্ড সুবিধায় আমদানির ১৩ লাখ ৩৫ হাজার কেজি প্লাস্টিক কাঁচামাল উধাও

কিছু দেশের স্বার্থপরতার মূল্য দিতে হয়েছে অন্যদের: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

কিছু দেশের স্বার্থপরতার মূল্য দিতে হয়েছে অন্যদের: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

দেশের কত জেলা ঘুরেছেন? ভাইরাল ভ্রমণ ম্যাপ বানাবেন যেভাবে

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

ইনুর সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে সুপ্রিম কোর্টে আপিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম