Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় ঢামেকে ভর্তি ৮২, নিহত ৩

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ০৮:২৬ এএম

ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় ঢামেকে ভর্তি ৮২, নিহত ৩

Advertisement

ঈদুল ফিতরের ছুটিতে রাজধানী ও আশেপাশের এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে।  

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রাজধানী ও আশেপাশের এলাকায় সর্বমোট ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

তিনি জানান, ঈদের ছুটিতে বন্ধ থাকায় রাস্তাঘাট এমনিতেই ফাঁকা হয়ে যায়। এই সুযোগে মোটরসাইকেল চালকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে এই দুর্ঘটনার শিকার হয়েছেন।

মো. বাচ্চু মিয়া আরও বলেন, গতকাল রাত ১২টা থেকে আজ রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকা মেডিকেলেই ১৭২টি মোটরসাইকেল দুর্ঘটনায় আহতদের জরুরি বিভাগে নিয়ে আসা হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়। এরমধ্যে ৮২ জনকে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। আরো অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে দায়িত্বরত চিকিৎসকরা আমাদের জানিয়েছেন।  আমরা ঢাকা মেডিকেলের পক্ষ থেকে প্রতিটি দুর্ঘটনার খবর সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি। তারাই এ বিষয়ে ব্যবস্থা নেবেন।

Advertisement

ঈদুল ফিতর নিহত মোটরসাইকেল

Advertisement

আরও পড়ুন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন

শ্যামলীতে চলন্ত বাসে আগুন

তেলের মাপে কারচুপি করায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

তেলের মাপে কারচুপি করায় পেট্রল পাম্পকে ৫ লাখ টাকা জরিমানা

জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে: শাহে আলম

জনগণের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে: শাহে আলম

ইশরাক হোসেন ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু

ইন্টারপোলের রেড নোটিশে শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া শুরু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম