Logo
Logo
×

Advertisement

রাজধানী

সেনা কল্যাণের প্রতিষ্ঠান ও এটিএম বুথে ভাঙচুর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ০১:১২ পিএম

সেনা কল্যাণের প্রতিষ্ঠান ও এটিএম বুথে ভাঙচুর

Advertisement

সড়কে ব্যাটারিচালিত রিকশা চালানোর দাবিতে ঢাকার মহাখালীতে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন সংশ্লিষ্টরা। এ সময় আন্দোলনকারীরা রেললাইনে বসে পড়ায় বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। এ অবস্থায় তাদের সরিয়ে দিতে সেনাবাহিনী ধাওয়া দিলে মহাখালী সেনা কল্যাণ সংস্থার প্রতিষ্ঠান এসকেএস শপিং সেন্টার এবং একটি ব্যাংকের এটিএম বুথে ভাঙচুর চালান ব্যাটারিচালিত রিকশা চালকরা। 

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। 

সরেজমিন দেখা যায়, অটোরিকশা চালকরা মহাখালী রেলক্রসিং এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন করছেন। তাদের অবস্থানের কারণে তীব্র যানজট লেগে জনগণের ভোগান্তির সৃষ্টি হয়েছে। তাদের সড়ক থেকে সরে যেতে বললে তারা উলটো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এ অবস্থায় তাদের সেখান থেকে সরিয়ে দিতে সেনাবাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এসময় আন্দোলনকারীরা এসকেএস শপিং কমপ্লেক্সে হামলা ও এটিএম বুথে ভাঙচুর করেন রিকশাচালকরা। এ সময় তাদের সঙ্গে আন্দোলনে যোগ দেন বহিরাগতরা।

Advertisement

ভাঙচুর

Advertisement

আরও পড়ুন

চাঁদা না দেওয়ায় ফোর স্টার গ্রুপের হামলা পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

পল্লবীতে ফার্মেসি ভাঙচুর কুপিয়ে জখম

মতিঝিল গুলিস্তান ফার্মগেট ও নিউমার্কেটে অভিযান ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ আবার দখল

ঢাকঢোল পিটিয়ে উচ্ছেদ আবার দখল

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

মুসলিম উম্মাহর কল্যাণে সৌদি আরবের ভূমিকা জোরদারের প্রত্যাশা

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

‎ঢামেকে কেন্দ্রীয় কারাগারের অসুস্থ কয়েদির মৃত্যু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম