Logo
Logo
×

Advertisement

রাজধানী

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:২৩ পিএম

রাজধানীতে ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি সোনা ছিনিয়ে নেওয়ার অভিযোগ

প্রতীকী ছবি

Advertisement

রাজধানীর হাজারীবাগ সেকশন এলাকায় সজল রাজবংশী (৩৫) নামে এক জুয়েলারি ব্যবসায়ীকে গুলি করে ৫০ ভরি সোনা ও নগদ সাড়ে তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।গতকাল (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আহত সজল রাজবংশী কামরাঙ্গীরচরে ‘ইতি জুয়েলার্স’ নামে একটি সোনার দোকানের মালিক। দীর্ঘ ১৬ বছরেরও বেশি সময় ধরে তিনি এই ব্যবসার সঙ্গে যুক্ত। তার বাসা হাজারীবাগ সেকশন বেড়িবাঁধ এলাকায়। তারা দুই ভাই এক বোন। তিনি সবার বড়।

আহত সজলের ভাই জয় রাজবংশী জানান, রাতে দোকান বন্ধ করে তার ভাই মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন। পথে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় একাধিক মোটরসাইকেলে ৭-৮ জন দুর্বৃত্ত তার গতিরোধ করে। তারা সজলের বাম পায়ে গুলি করে এবং কাঁধে থাকা ব্যাগটি ছিনিয়ে নেয়। ব্যাগটিতে ৫০ ভরি সোনা এবং নগদ তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ছিল।

স্থানীয়রা সজলকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীরচর থানার ওসি মো. আমিরুল ইসলাম যুগান্তরকে বলেন, আজ (শুক্রবার) সকাল সাড়ে সাতটার দিকে এ বিষয়ে মামলা দায়ের করা হয়েছে। তিনি বলেন, ঘটনার খবর পাওয়ার পরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ছাড়া যেখানে যেখানে সিসিটিভি রয়েছে, সেগুলোর ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এদিকে একই দিন ধানমন্ডি এবং কারওয়ান বাজার এলাকায় আরও দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

Advertisement

স্বর্ণ ব্যবসায়ী গুলি সোনা টাকা

Advertisement

আরও পড়ুন

রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

রাজধানীতে আবাসিক ভবনের লিফট ছিঁড়ে আহত ৩

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৮

ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৮

অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামীদের মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামীদের মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম