অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামীদের মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার সিলগালা
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ১২:০৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
সরকারি অনুমোদন ছাড়াই মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টনে একটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ অক্টোবর) পরিচালিত অভিযানে বক্স কালভার্ট রোডে অবস্থিত ‘হিউম্যান ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার’ বন্ধ করে দেওয়া হয়।
প্রতিষ্ঠানটির নিজস্ব ডাটাবেস পর্যালোচনা করে ১১ দিনে ১৪ মালয়েশিয়াগামী কর্মীর মেডিকেল পরীক্ষা ও রিপোর্ট দেওয়ার তথ্য পাওয়া গেছে।
শুক্রবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১ অক্টোবর পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। গত ২০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ মালয়েশিয়াগামী ব্যক্তির মেডিকেল পরীক্ষা সম্পন্ন করে রিপোর্ট দেয় প্রতিষ্ঠানটি। তবে এ কার্যক্রম পরিচালনার জন্য তাদের কোনো সরকারি অনুমোদন ছিল না।

