Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

স্ত্রীর কবর জিয়ারতে মাহাথির, ফুল ছিটিয়ে করলেন দোয়া

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

স্ত্রীর কবর জিয়ারতে মাহাথির, ফুল ছিটিয়ে করলেন দোয়া

Advertisement

৭০ বছরের জীবনসঙ্গী তুন ড. সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর তিন দিন পর তার কবর জিয়ারত করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ড. মাহাথির মোহাম্মদ।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট (আইজেএন) থেকে সরাসরি পুত্রজয়ার  প্রিসিঙ্কট কবরস্থানে যান মাহাথির। সেখানে স্ত্রীর কবরে ফুল ছড়িয়ে দেন তিনি। এরপর দুই হাত তুলে দোয়া করেন এবং কিছুক্ষণ নীরবে কবরের পাশে অবস্থান করেন। ফুল দেওয়ার পর দোয়া করে সেখান থেকে চলে যান দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। কবরস্থানে মাহাথিরকে বেশ শান্ত ও বিষণ্ন দেখাচ্ছিল।

গত ২৮ সেপ্টেম্বর ১০০ বছর বয়সে মারা যান সিতি হাসমাহ। দীর্ঘ ৭০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গীকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানোর পর এককভাবে এবারই প্রথম তার কবরে গিয়ে দোয়া করলেন মাহাথির।

সিতি হাসমাহ ছিলেন একজন চিকিৎসক এবং মালয়েশিয়ার জাতীয় জীবনে পরিচিত ব্যক্তিত্ব। ১৯৫৬ সালে মাহাথিরের সঙ্গে তার বিয়ে হয়। এরপর প্রায় সাত দশক তারা একসঙ্গে ছিলেন। মাহাথিরের দীর্ঘ রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোতেও সিতি হাসমাহ ছিলেন তার পাশে।

মাহাথির প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত। পরে ২০১৮ সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন এবং ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় সিতি হাসমাহ সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

সিতি হাসমাহর মৃত্যুর পর ২৮ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ইস্তানা নেগারা থেকে রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষ বিদায়ের আয়োজন করা হয়। রাজপরিবার, প্রধানমন্ত্রী, সাবেক ও বর্তমান রাজনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শেষ শ্রদ্ধা জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে ইআবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

১০১ বছর বয়সি মাহাথির হাসপাতালে

স্ত্রীর মৃত্যু ১০১ বছর বয়সি মাহাথির হাসপাতালে

আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাতে শুরু করেছে মালয়েশিয়া

মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০

লাভবান হবেন বাংলাদেশি শ্রমিকরাও মালয়েশিয়ায় ন্যূনতম মজুরি ২ হাজার রিঙ্গিত করার ভাবনা, শ্রমিকদের দাবি ৩১০০

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

মালয়েশিয়ার শ্রমবাজার খোলা নিয়ে সুখবর

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

জীবনসঙ্গীকে বিদায় জানিয়ে অশ্রুসিক্ত মাহাথির: সত্তর বছরের পথচলার আবেগঘন সমাপ্তি

আরও পড়ুন

ইসরাইলের বিরোধীদলীয় নেতা উড়োজাহাজের ঘটনা নিয়ে ইসরাইল সরকার ‘সস্তা রাজনীতি’ করছে

উড়োজাহাজের ঘটনা নিয়ে ইসরাইল সরকার ‘সস্তা রাজনীতি’ করছে

স্ত্রীর কবর জিয়ারতে মাহাথির, ফুল ছিটিয়ে করলেন দোয়া

স্ত্রীর কবর জিয়ারতে মাহাথির, ফুল ছিটিয়ে করলেন দোয়া

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে ২০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে কোরিয়া: ট্রাম্প

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

মার্কিন অস্ত্র কিনতে আর বাধা নেই সিরিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম