Logo
Logo
×

Advertisement

পরবাস

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি রিমান্ডে

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ১০:৪৯ পিএম

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি রিমান্ডে

Advertisement

মালয়েশিয়ায় অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) জালিয়াতির অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। জাল কাগজপত্র তৈরি করে অবৈধভাবে ওয়ার্ক পারমিট সংগ্রহের মাধ্যমে অর্থ উপার্জনের একটি চক্রের সঙ্গে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য তাদের ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে পেনাং রাজ্যের সেবেরাং পেরাই সেলাতান জেলার সিম্পাং আমপাট এলাকার একটি আবাসিক ভবনে ‘অপ সারকাপ’ নামের বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পেনাং রাজ্য অভিবাসন বিভাগের পরিচালক শামসুল ফিতরি আহমাদ জানান, গ্রেফতার দুজনের বয়স ২৩ ও ৩২ বছর। তারা অভিবাসনসংক্রান্ত জাল পাশ তৈরির চক্রের সঙ্গে সরাসরি জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

রাজ্য অভিবাসন বিভাগের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, অভিযানের সময় ওই বাসায় তল্লাশি চালিয়ে একজনের কাছে অন্য ব্যক্তির পরিচয় ও তথ্য ব্যবহার করে তৈরি করা ই-পাশের মুদ্রিত কপি পাওয়া যায়। এছাড়া কয়েকটি পরিবর্তিত ই-পাশের কপিও উদ্ধার করা হয়েছে, যেগুলো ওই ব্যক্তির নিজস্ব নয়।

অভিবাসন বিভাগের প্রাথমিক তদন্তে জানা গেছে, আবাসিক ভবনটি বিদেশি নাগরিকদের তথ্য পরিবর্তন এবং বিভিন্ন নথি জাল করে ছাপানোর কাজে ব্যবহার করা হতো। এর মাধ্যমে অবৈধভাবে অস্থায়ী কর্মসংস্থান ভিসা (পিএলকেএস) সংগ্রহের ব্যবস্থা করা হতো বলে ধারণা করছে কর্তৃপক্ষ। এ চক্রের মাধ্যমে কতজন বিদেশি নাগরিক পিএলকেএসের জন্য আবেদন করেছেন কিংবা ওয়ার্ক পারমিট সংগ্রহ করেছেন, তা শনাক্ত করতে তদন্ত চলছে।

অভিযানকালে জালিয়াতির কাজে ব্যবহৃত সন্দেহে একটি প্রিন্টার, একটি ল্যাপটপ এবং এক পাকিস্তানি নাগরিকের পাসপোর্ট জব্দ করা হয়েছে। উদ্ধার করা সরঞ্জাম ও নথিপত্র পরীক্ষা করে এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে সুযোগ পাচ্ছেন আরও ৫০ জন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবকের মৃত্যু

ডিসেম্বরের আগেই কর্মী যাবে মালয়েশিয়ায়

ডিসেম্বরের আগেই কর্মী যাবে মালয়েশিয়ায়

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

আরও পড়ুন

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি রিমান্ডে

মালয়েশিয়ায় জাল ওয়ার্ক পারমিট তৈরি, দুই বাংলাদেশি রিমান্ডে

কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ: ভাগ্য খুলছে কাদের?

কানাডায় স্থায়ীভাবে বসবাসের নতুন পথ: ভাগ্য খুলছে কাদের?

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

বিদেশে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় পালন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম