Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০২:১৮ এএম

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

Advertisement

মালয়েশিয়ায় সাধারণ মানুষের আবাসন চাহিদা পূরণে ২০৩০ সালের মধ্যে পাঁচ লাখ সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে দেশটির সরকার। তৃতীয় মালয়েশিয়া পরিকল্পনার আওতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। পাশাপাশি ২০৩৫ সালের মধ্যে মোট ১০ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণের বৃহত্তর লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করছে সরকার।

মঙ্গলবার (১০ নভেম্বর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে মালয়েশিয়া আন্তর্জাতিক বাণিজ্য ও প্রদর্শনী কেন্দ্রে (এমআইটিইসি) আন্তর্জাতিক নির্মাণ সপ্তাহ (আইসিডব্লিউ) ও বিল্ডএক্সপো মালয়েশিয়া ২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রধানমন্ত্রী বলেন, নির্মাণশিল্পের অগ্রগতি কেবল অবকাঠামো নির্মাণ কিংবা উন্নয়নের পরিসংখ্যানে সীমাবদ্ধ থাকলে চলবে না। এ উন্নয়নের সুফল সাধারণ মানুষের জীবনেও দৃশ্যমান হতে হবে। বিশেষ করে সাশ্রয়ী মূল্যের আবাসন নিশ্চিত করার মাধ্যমে নির্মাণশিল্পের অগ্রগতি মানুষের বাস্তব চাহিদা পূরণে ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আবাসন নির্মাণের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। ভবন নির্মাণে মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি স্থাপনার নকশায় নান্দনিকতা ও স্থানীয় ঐতিহ্য-সংস্কৃতির পরিচয় ফুটিয়ে তুলতে হবে।

আনোয়ার ইব্রাহিম সতর্ক করে বলেন, এসব বিষয় উপেক্ষা করা হলে শহরগুলো কেবল কংক্রিটের জঙ্গলে পরিণত হবে। এতে পরিবেশের ভারসাম্য ও শান্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি মানুষের জীবনমান, কল্যাণ ও মানবিক মূল্যবোধ ক্ষতিগ্রস্ত হবে। 

নির্মাণশিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়ার গণপূর্ত মন্ত্রণালয় এবং নির্মাণশিল্প উন্নয়ন বোর্ডের (সিআইডিবি) ত্রিমাত্রিক কংক্রিট মুদ্রণ প্রযুক্তি নিয়ে কাজ করার উদ্যোগকে তিনি স্বাগত জানান।

তিনি বলেন, এ প্রযুক্তির বিকাশে শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে কার্যকর সহযোগিতা গড়ে তুলতে হবে। এর মাধ্যমে প্রযুক্তি হস্তান্তর, জ্ঞান বিনিময় এবং স্থানীয় শ্রমশক্তি ও ঠিকাদারদের প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে হবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, স্থানীয় কর্মী ও ঠিকাদারদের শুধু আধুনিক প্রযুক্তি ব্যবহারের দক্ষতা অর্জন করলেই হবে না, বরং তাদের নিজেদেরও এ প্রযুক্তি আয়ত্ত করে দেশের প্রয়োজন অনুযায়ী তা উন্নয়ন ও উদ্ভাবনের সক্ষমতা অর্জন করতে হবে।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও শিল্প খাতের সমন্বিত উদ্যোগে মালয়েশিয়া নির্মাণ প্রযুক্তিতে নিজস্ব সক্ষমতা আরও বাড়াতে পারবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক নির্মাণ সপ্তাহ ও বিল্ডএক্সপো মালয়েশিয়া ২০২৬-এ নির্মাণশিল্পের আধুনিক প্রযুক্তি, উদ্ভাবন, টেকসই অবকাঠামো উন্নয়ন এবং আবাসন খাতের বিভিন্ন দিক গুরুত্ব পাচ্ছে। অনুষ্ঠানে সাশ্রয়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর নির্মাণশিল্প গড়ে তোলার বিষয়ে সরকারের অগ্রাধিকার তুলে ধরা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গৃহবন্দি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

গৃহবন্দি হচ্ছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বিদেশি কর্মী নিয়োগে সুখবর দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়ার পাহাংয়ে পর্যটন মেলায় বাংলাদেশি শিক্ষার্থীদের সরব উপস্থিতি

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

মালয়েশিয়াগামী কর্মীরা কোন ৫১ মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করবেন, তালিকা প্রকাশ

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

মালয়োশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন কত?

আরও পড়ুন

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

২০৩০ সালের মধ্যে ৫ লাখ সাশ্রয়ী আবাসন নির্মাণ করবে মালয়েশিয়া

যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

যুক্তরাষ্ট্রের আত্মসমর্পণ চায় ইরান

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

বিক্ষোভের মামলায় সাক্ষী মমতা, কালীঘাটের বাড়িতে পুলিশের নোটিশ

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

ফরাসি সরকারের সাইবার হামলার অভিযোগ উড়িয়ে দিল ইরান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম