Logo
Logo
×

Advertisement

রাজধানী

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ এএম

ঢাকায় বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

Advertisement

রাজধানী ঢাকার আশপাশের এলাকায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে গতকালের তুলনায় আজ গরমের অনুভূতি কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে এতথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে এবং হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রাও সামান্য পরিমাণ কমতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। সোমবার (১ সেপ্টেম্বর) রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস, আর মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

অন্যদিকে, সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। 

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

Advertisement

রাজধানীর খবর আবহাওয়ার খবর

Advertisement

আরও পড়ুন

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, ফিরেছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টার অভিযোগে গ্রেফতার ৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম