Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Advertisement

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম

গবেষণায় অবদানের স্বীকৃতি দিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

Advertisement

গবেষণাকে পেটেন্ট ও বাণিজ্যিকভাবে ব্যবহারযোগ্য উদ্ভাবনে রূপান্তরের ওপর গুরুত্বারোপের পাশাপাশি গবেষণায় অবদান রাখা শিক্ষক, গবেষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও অ্যালামনাইদের সম্মাননা দিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। 

বুধবার (৮ জুলাই) ড্যাফোডিল স্মার্ট সিটির নলেজ টাওয়ারের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘রিসার্চ অ্যাওয়ার্ড গিভিং সিরিমনি (আরএজিসি) ২০২৬’ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির। 

এছাড়াও উপস্থিত ছিলেন প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল, রেজিস্ট্রার ড. মোহাম্মদ নাদির বিন আলী, ট্রেজারার ড. হামিদুল হক খান, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মমিনুল হক মজুমদার, লাইব্রেরিয়ান  ড. মো. মিলান খান সহ বিভিন্ন ফ্যাকাল্টির ডিন, সহযোগী ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অ্যালামনাইরা।

স্বাগত বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম. আর. কবির বিশ্ববিদ্যালয়ে গবেষণাবান্ধব পরিবেশ গড়ে তোলা, আন্তর্জাতিক মানের গবেষণা বৃদ্ধি এবং উদ্ভাবনভিত্তিক গবেষণা সংস্কৃতি শক্তিশালী করতে নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।

অনুষ্ঠানে প্রচারিত এক ভিডিও বার্তায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, গবেষণার সাফল্য শুধু আন্তর্জাতিক জার্নালে প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ থাকলে চলবে না। গবেষণার ফল পেটেন্ট, প্রযুক্তি, পণ্য এবং সেবায় রূপ নিয়ে মানুষের জীবনমান ও দেশের অর্থনীতিতে বাস্তব অবদান রাখতে হবে। এ লক্ষ্যে গবেষণার ফল বাণিজ্যিকভাবে কাজে লাগানো এবং উদ্ভাবনভিত্তিক গবেষণাকে আরও এগিয়ে নেওয়ার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সহযোগিতা আরও জোরদার, সমাজের চাহিদাভিত্তিক গবেষণা পরিচালনা এবং জাতীয় উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এমন গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। 

তিনি বলেন, গবেষণার মাধ্যমে বাস্তব সমস্যার সমাধান এবং মানুষের কল্যাণে কাজে লাগে এমন জ্ঞান সৃষ্টি করতে হবে।

অনুষ্ঠানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিভিশন অব রিসার্চের পরিচালক ড. মাহফুজা পারভীন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন। 

তিনি জানান, ২০২৬ সালের মধ্যভাগ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকাশনার সংখ্যা ৬৯৫-এ পৌঁছেছে। ২০২২ সালে ১ হাজার ১০টি গবেষণা প্রকাশনা থেকে ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়ে ২০২৫ সালে তা ১ হাজার ৪৮৭-এ উন্নীত হয়েছে, যার উল্লেখযোগ্য অংশ স্কোপাস-সূচিভুক্ত কিউ১ ও কিউ২ জার্নালে প্রকাশিত। 

তিনি আরও জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয় ১৩৮টি বহিঃঅর্থায়িত গবেষণা প্রকল্প পরিচালনা করছে। পাশাপাশি গত এক বছরে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতামূলক উৎস থেকে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রায় ৫ কোটি টাকার গবেষণা অনুদান অর্জন করেছেন, যা বৈশ্বিক গবেষণা সহযোগিতা এবং প্রভাবসৃষ্টিকারী উদ্ভাবনী কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে। 

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল গবেষণা সম্মাননা প্রদান। এ বছর প্রায় ৭০০ জন শিক্ষক, গবেষক, প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষার্থী এবং অ্যালামনাইকে গবেষণায় অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি গবেষণায় বিশেষ অবদান এবং পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতায় বিজয়ীদেরও পুরস্কৃত করা হয়।

সমাপনী বক্তব্যে প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাসুম ইকবাল সম্মাননাপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের অগ্রযাত্রায় শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং অ্যালামনাইদের সম্মিলিত অবদান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি অনুষ্ঠান সফলভাবে আয়োজনে সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জানান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

বিশ্ব বাত দিবস আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

আলোকের বিশেষ শিশু স্বাস্থ্য ক্যাম্প, বিনামূল্যে সেবা পেল শিশুরা

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

আইইউবিএটিতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উদযাপন

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

ইতিহাস ঐতিহ্য পরিষদের আয়োজনে শরৎ উৎসব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম