Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

কপ-৩১: জ্বালানি সাশ্রয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ এএম

কপ-৩১: জ্বালানি সাশ্রয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

ছবি: সংগৃহীত

Advertisement

জ্বালানি সাশ্রয় ও পরিবেশবান্ধব শিল্পায়নে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ফর এনার্জি সেভিংস ২০২৬' অর্জন করেছে বাংলাদেশের হ্যামস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হ্যামস গার্মেন্টস লিমিটেড। 

গত ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এ 'রেনোভেটেড বিল্ডিং' ক্যাটাগরিতে প্রতিষ্ঠানটিকে এ স্বীকৃতি দেওয়া হয়।

গাজীপুরে অবস্থিত হ্যামস গার্মেন্টস একটি লিড প্লাটিনাম সনদপ্রাপ্ত শিল্পপ্রতিষ্ঠান। লিড সনদ মূল্যায়নে ১১০-এর মধ্যে ১০৮ পয়েন্ট অর্জন করেছে কারখানাটি। জ্বালানিসাশ্রয়ী প্রযুক্তি, সৌরবিদ্যুৎ উৎপাদন, উন্নত পরিচালনব্যবস্থা এবং কর্মীদের অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় ৭৫ শতাংশ জ্বালানি সাশ্রয় এবং পরিচালন পর্যায়ে ৭৮.১ শতাংশ কার্বন নিঃসরণ কমাতে সক্ষম হয়েছে।

জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি) অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত এক বছরে প্রতিষ্ঠানটির যাচাইকৃত জ্বালানি সাশ্রয়ের পরিমাণ দাঁড়িয়েছে ২ হাজার ৪২০ মেগাওয়াট-ঘণ্টা। 

কপ-৩১-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হ্যামস গার্মেন্টসের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জি. সফিকুর রহমানের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিএস) প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা পিটার টেম্পলটন।

এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করে হ্যামস গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সফিকুর রহমান বলেন, সবুজ ভবন নির্মাণ কোনো ব্যয়বহুল বিলাসিতা নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি অপরিহার্য বিনিয়োগ। 

তিনি বলেন, পরিকল্পিত বিনিয়োগ ও সঠিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষার পাশাপাশি পরিচালন ব্যয় কমানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো সম্ভব।

তিনি আরও বলেন, এ আন্তর্জাতিক স্বীকৃতি শুধু প্রতিষ্ঠানের অর্জন নয়, বরং বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের টেকসই উন্নয়নের সক্ষমতারও স্বীকৃতি। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি, সম্পদের দক্ষ ব্যবহার এবং পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থায় বিনিয়োগ অব্যাহত রাখবে হ্যামস গ্রুপ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কপ-৩১: জ্বালানি সাশ্রয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

কপ-৩১: জ্বালানি সাশ্রয়ে বিশ্বচ্যাম্পিয়ন বাংলাদেশের হ্যামস গার্মেন্টস

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তিমেলা শুরু

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তিমেলা শুরু

নেসলে বাংলাদেশ পিএলসি ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নেসলে বাংলাদেশ পিএলসি ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের অনুমোদন পেল ইউল্যাব

বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের অনুমোদন পেল ইউল্যাব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম