Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের অনুমোদন পেল ইউল্যাব

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের অনুমোদন পেল ইউল্যাব

Advertisement

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চালুর অনুমোদন পেয়েছে ইউল্যাব। এর মধ্য দিয়ে ইউল্যাবের সামাজিক বিজ্ঞান অনুষদে যুক্ত হলো নতুন একাডেমিক দিগন্ত। গত ২৪ নভেম্বর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেসরকারি বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগ এক চিঠির মাধ্যমে ইউল্যাবকে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ চালুর অনুমোদনের বিষয়টি নিশ্চিত করে।

বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রাম চালু করার অনুমোদন দেওয়া হয়েছে। এ অনুমোদনের ফলে ইউল্যাবে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে স্নাতক পর্যায়ে পড়াশোনার সুযোগ তৈরি হলো। নতুন এই প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু করেছে বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক রাজনীতি, কূটনীতি, বৈশ্বিক শাসনব্যবস্থা, আন্তর্জাতিক নিরাপত্তা, ভূরাজনীতি এবং সমসাময়িক বৈশ্বিক বিষয়াবলি নিয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন।

নতুন বিভাগ চালুর অনুমোদন প্রসঙ্গে ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ড. শামসাদ মর্তূজা বলেন, এই প্রোগ্রামটি বাস্তবায়নে দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য আমরা বোর্ড অব ট্রাস্টিজের প্রতি কৃতজ্ঞ। নতুন এই বিভাগ ইউল্যাবের বহুমাত্রিক শিক্ষার পরিসর আরও বিস্তৃত করবে এবং পরিবর্তনশীল বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করবে। এ প্রোগ্রামে বৈশ্বিক বিষয়াবলি, বাণিজ্য আলোচনা, কূটনীতি, নিরাপত্তা, এআই ও নজরদারি, জলবায়ু রাজনীতি এবং আন্তর্জাতিক শাসনব্যবস্থা সম্পর্কে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের সুযোগ পাবে। আমরা আশা করি, এ প্রোগ্রামের শিক্ষার্থীরা ‘ডিসকভার, ডেভেলপ, ডেমনস্ট্রেট অ্যান্ড ডিস্টিংগুইশ’ এই চারটি মূলমন্ত্র ধারণ করে বাংলাদেশ ও বিশ্বে ইতিবাচক অবদান রাখবে।

নতুন এই বিভাগ ও প্রোগ্রাম চালুর মাধ্যমে ইউল্যাব তার একাডেমিক কার্যক্রমের পরিধি আরও সম্প্রসারণ করল। এর মধ্য দিয়ে শিক্ষার্থীদের জন্য বহুমাত্রিক উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টির পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে জ্ঞান, গবেষণা ও দক্ষতাভিত্তিক শিক্ষা বিস্তারে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় যুক্ত হলো নতুন অধ্যায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তিমেলা শুরু

উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তিমেলা শুরু

নেসলে বাংলাদেশ পিএলসি ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

নেসলে বাংলাদেশ পিএলসি ও সিঙ্গার বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের অনুমোদন পেল ইউল্যাব

বিএসএস ইন ইন্টারন্যাশনাল রিলেশনস প্রোগ্রামের অনুমোদন পেল ইউল্যাব

ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

ইউআইইউতে ১০৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণে ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম