Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে শীর্ষে এআইইউবি

Icon

সংবাদ বিজ্ঞপ্তি

প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ পিএম

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে শীর্ষে এআইইউবি

Advertisement

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে বাংলাদেশের ২৫টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। এর মধ্যে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)। বিশ্ববিদ্যালয়টি ৮০১-১০০০ র‌্যাংকিং ব্র্যান্ডে রয়েছে। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) টিএইচই তাদের ওয়েবসাইটে ২০২৭ সালের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং প্রকাশ করে। এবারের তালিকায় র‌্যাংকিংয়ে স্থান না পাওয়া ১০টিসহ বাংলাদেশের মোট ৩৫টি বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। টিএইচইর এই র‌্যাংকিংয়ে বিশ্বের ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে বিভিন্ন সূচকের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছে। শিক্ষাদান, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ বিভিন্ন সূচক বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান নির্ধারণ করা হয়। এক্ষেত্রে গবেষণার মান, সাইটেশন, শিক্ষার্থী-শিক্ষক অনুপাত এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ একাধিক বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিং বিশ্বব্যাপী পরিচিত বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংগুলোর একটি। এই র‌্যাংকিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাদান ও গবেষণা কার্যক্রমের পাশাপাশি আন্তর্জাতিক সম্পৃক্ততা এবং শিল্প খাতের সঙ্গে সংযোগও মূল্যায়ন করা হয়। ৮০১-১০০০ র‌্যাংকিং ব্র্যান্ডে এআইইউবির অবস্থান বিশ্ববিদ্যালয়টির শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে অগ্রগতির প্রতিফলন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে শীর্ষে এআইইউবি

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাংকিংয়ে শীর্ষে এআইইউবি

ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে নগদ ও ইউসিবির চুক্তি

ডিজিটাল আর্থিক সেবার পরিধি বাড়াতে নগদ ও ইউসিবির চুক্তি

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বেসরকারিতে আইইউবিএটি পঞ্চম

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বেসরকারিতে আইইউবিএটি পঞ্চম

বিশ্ব হার্ট দিবসে আলোকের ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশ্ব হার্ট দিবসে আলোকের ফ্রি মেডিকেল ক্যাম্প

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম