বসতি মেলায় গোল্ড স্পন্সর এ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে গণপূর্ত মন্ত্রণালয় আয়োজিত ‘বসতি মেলা ২০২৬’-এ গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিয়েছে এ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড। ৫ থেকে ৭ অক্টোবর চীন-বাংলাদেশ কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিতব্য এ মেলায় এ্যাসেট ডেভেলপমেন্টস তাদের বিভিন্ন আবাসন উন্নয়ন উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরছে।
মানসম্মত ও টেকসই আবাসন নিশ্চিতকরণ এবং পরিকল্পিত নগর উন্নয়নে বেসরকারি খাতের ভূমিকা আরও শক্তিশালী করার লক্ষ্যে এ্যাসেট ডেভেলপমেন্টস দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। মেলায় প্রতিষ্ঠানটির অংশগ্রহণ মানসম্মত আবাসন ও টেকসই নগর উন্নয়নে তাদের অঙ্গীকারের প্রতিফলন।
এ্যাসেট ডেভেলপমেন্টস অ্যান্ড হোল্ডিংস লিমিটেড ভবিষ্যতেও পরিকল্পিত নগরায়ণ, মানসম্মত আবাসন এবং টেকসই উন্নয়নে অবদান রাখার প্রচেষ্টা অব্যাহত রাখবে।
