কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু এসিআই বেভারেজেসের
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
এসিআই ফুডস লিমিটেডের অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এসিআই বেভারেজেসের হাত ধরে বাংলাদেশে আন্তর্জাতিকভাবে সুপরিচিত কফি ব্র্যান্ড ম্যাককফির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বাংলাদেশে ম্যাককফির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় ৭ অক্টোবর (বুধবার) স্বপ্নের বনশ্রী ডি ব্লক ফ্ল্যাগশিপ আউটলেটে।
সিঙ্গাপুরভিত্তিক এম্পায়ার ইন্টারন্যাশনাল এসডিএন বিএইচডি এবং এসিআই বেভারেজেসের যৌথ উদ্যোগে গৃহীত এই সময়োপযোগী পদক্ষেপটি বাস্তবায়িত হয়েছে মিৎসুই অ্যান্ড কোং (মালয়েশিয়া) এসডিএন বিএইচডির সার্বিক সহযোগিতায়।
বাংলাদেশে একটি বৈচিত্র্যময়, প্রিমিয়াম ও আন্তর্জাতিক মানের বেভারেজ পোর্টফোলিও গড়ে তোলার মাধ্যমে ক্রেতাদের কাছে সেরা পণ্য পৌঁছে দিতে এসিআই বেভারেজেসের অগ্রযাত্রায় এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক। আন্তর্জাতিক ব্র্যান্ড সানকুইকের হাত ধরে এসিআই বেভারেজেসের যাত্রার সূচনা ঘটে। পরবর্তীতে এসিআই ইলেকট্রোলাইট ড্রিংকস বাজারে আনার মাধ্যমে কোম্পানিটি তার বেভারেজ পোর্টফোলিওকে আরও সমৃদ্ধ ও প্রসারিত করে।
সম্প্রতি বাংলাদেশে হট বেভারেজ, বিশেষ করে কফি ক্যাটাগরির ধারাবাহিক জনপ্রিয়তা ও অপার সম্ভাবনাকে মাথায় রেখে এসিআই বেভারেজেস এম্পায়ার ইন্টারন্যাশনালের সঙ্গে এই উদ্যোগের মাধ্যমে প্রিমিয়াম ম্যাককফি সারা দেশের কফিপ্রেমীদের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিশ্বের ৬০টিরও বেশি দেশে সমাদৃত ম্যাককফি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও বিশ্বস্ত কফি ব্র্যান্ড। সর্বোচ্চ মান বজায় রেখে প্রিমিয়াম কফির সেরা অনুভূতি দেওয়াই ম্যাককফির মূল অঙ্গীকার, যা এখন বাংলাদেশের কফিপ্রেমীদের দেবে এক অনন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা।
