গুলশান ইয়ুথ ক্লাব আয়োজিত
‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট—সিজন ২
Advertisement
সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের উদ্যোগে আয়োজিত ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২ উপলক্ষে প্রেস মিট অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ অক্টোবর বিকালে গুলশান সেন্ট্রাল পার্ক অ্যান্ড স্পোর্টস কমপ্লেক্সের বাস্কেটবল কমপ্লেক্সে এ প্রেস মিট অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গুলশান ইয়ুথ ক্লাবের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল), সেক্রেটারি জেনারেল ও উল্লাস অরগানাইজিং কমিটির চেয়ারম্যান মেহেদী হাসান, ক্লাবের সহ-সভাপতি ও উল্লাস অরগানাইজিং কমিটির ভাইস চেয়ারম্যান ইফতেখার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন- উল্লাস আয়োজক কমিটির স্পোর্টস কো-অর্ডিনেটর ফুয়াদ বিন সাজ্জাদ এবং প্রেস, মিডিয়া ও মার্কেটিং কো-অর্ডিনেটর অজয় কুমার কুন্ডু।
অনুষ্ঠানে ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২-এর গোল্ড স্পনসর ওরিয়ন ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জেরিন করীম তার উপস্থিতির মাধ্যমে অনুষ্ঠানের মর্যাদা বৃদ্ধি করেন। অনুষ্ঠানে গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের নির্বাহী কমিটির সদস্যরা, অংশগ্রহণকারী ক্লাবসমূহের সম্মানিত প্রধান সমন্বয়কারী ও অফিস সমন্বয়কারীরা এবং গুলশান ইয়ুথ ক্লাব ‘উল্লাস’ ২০২৬ ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট-সিজন ২-এর বিভিন্ন কনভেনর ও কো-কনভেনর এবং বিভিন্ন স্বনামধন্য পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসমূহের সম্মানিত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গুলশান ইয়ুথ ক্লাব লিমিটেডের সভাপতি ডা. ওয়াহিদুজ্জামান (তমাল) ‘উল্লাস’ ২০২৬-কে সফল ও স্মরণীয় করে তুলতে অংশগ্রহণকারী সকল ক্লাব ও তাদের ক্রীড়াবিদদের আন্তরিক অংশগ্রহণ এবং ক্রীড়াঙ্গনের প্রসারে তাদের অঙ্গীকারের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভাপতি রাজউকের চেয়ারম্যানের প্রতি তাদের মূল্যবান সহযোগিতা ও সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানান।
উল্লাস ২০২৬-এর আয়োজক কমিটির প্রেস, মিডিয়া ও মার্কেটিং সমন্বয়ক অজয় কুমার কুন্ডু স্বাগত বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথি, অংশগ্রহণকারী ক্লাবসমূহের প্রতিনিধি, পৃষ্ঠপোষকরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যদের আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি উল্লাস ২০২৬-এর সাফল্য কামনায় সবার সৌজন্যমূলক উপস্থিতি, সহযোগিতা ও মূল্যবান অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
