Logo
Logo
×

Advertisement

কর্পোরেট নিউজ

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৭ পিএম

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’

Advertisement

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আগামী ০৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বারভিডা কার এক্সপো ২০২৬’। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স এসোসিয়েশন (বারভিডা) আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামী ০৭ নভেম্বর পর্যন্ত।

শনিবার (৩১ অক্টোবর) নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বারভিডার মহাসচিব রিয়াজ রহমান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাইফুল ইসলামসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের এক্সপোতে জাপানের জনপ্রিয় বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হবে। একই ছাদের নিচে দর্শনার্থীরা বিভিন্ন গাড়ি দেখার পাশাপাশি এর মডেল, বৈশিষ্ট্য, প্রযুক্তি ও দাম তুলনামূলকভাবে যাচাই করার সুযোগ পাবেন। 

প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা এই প্রদর্শনীতে দর্শনার্থীদের জন্য কোনো প্রবেশমূল্য লাগবে না; অর্থাৎ সবাই বিনামূল্যে প্রবেশ করতে পারবেন।

আয়োজকদের মতে, এবারের এক্সপোর একটি অন্যতম প্রধান আকর্ষণ হলো বাংলাদেশে জাপানি গাড়ির ৫০ বছরের পথচলা নিয়ে বিশেষ ঐতিহাসিক প্রদর্শনী। এতে দেশের বাজারে জাপানি গাড়ির আগমন, বিভিন্ন প্রজন্মের জনপ্রিয় মডেল, অটোমোবাইল প্রযুক্তির বিবর্তন এবং পরিবহন খাতে এর অবদান তুলে ধরা হবে। 

বারভিডা জানায়, এই এক্সপোর মূল উদ্দেশ্য হলো জাপানি রিকন্ডিশন্ড গাড়ির বাজারকে আরও গতিশীল করা, ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং গাড়ির গুণগত মান ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতনতা তৈরি করা। গাড়িপ্রেমী, সম্ভাব্য ক্রেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে এই আয়োজনে আমন্ত্রণ জানিয়েছে আয়োজক সংগঠনটি। 

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’

ঢাকায় ৫ নভেম্বর শুরু হচ্ছে ‘বারভিডা কার এক্সপো’

একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব

একাডেমিক সহযোগিতা জোরদারে অস্ট্রেলিয়ায় এআইইউবির প্রতিনিধিত্ব

আইএসইউতে নবীনবরণ বর্ণিল আয়োজনে নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

বর্ণিল আয়োজনে নতুনদের পদচারণায় উৎসবের আমেজ

বিশ্বমানের কর্মমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

বিশ্বমানের কর্মমুখী শিক্ষা ও দক্ষ জনশক্তি গড়তে বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি রাষ্ট্রপতির আহ্বান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম